ইরাকে বিয়ের অনুষ্ঠানে খাদ্যে বিষ প্রয়োগ: অর্ধ-শতাধিক হাসপাতালে
https://parstoday.ir/bn/news/west_asia-i128678-ইরাকে_বিয়ের_অনুষ্ঠানে_খাদ্যে_বিষ_প্রয়োগ_অর্ধ_শতাধিক_হাসপাতালে
কিরকুক প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে অর্ধ-শতাধিক অতিথি খাদ্যে বিষ প্রয়োগের শিকার হয়েছে। ইরাকি মিডিয়া ডব্লিউএএ আরও জানিয়েছে বিষে আক্রান্ত অতিথিদেরকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১২:১২ Asia/Dhaka
  • ইরাকে বিয়ের অনুষ্ঠানে খাদ্যে বিষ প্রয়োগ: অর্ধ-শতাধিক হাসপাতালে

কিরকুক প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে অর্ধ-শতাধিক অতিথি খাদ্যে বিষ প্রয়োগের শিকার হয়েছে। ইরাকি মিডিয়া ডব্লিউএএ আরও জানিয়েছে বিষে আক্রান্ত অতিথিদেরকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উত্তর ইরাকের কিরকুক প্রদেশের আল-হুয়াইজা শহরে অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠানে খাদ্যে বিষ প্রয়োগরে ওই ঘটনা ঘটে। কিরকুক প্রদেশের স্বাস্থ্য বিভাগ ওই বিয়ের অনুষ্ঠানে খাবারে বিষক্রিয়ার অন্তত ৫০টি ঘটনা নিশ্চিত করেছে। এই খবর প্রকাশের ঘণ্টাখানেক পর কিরকুক প্রাদেশিক পুলিশ বিষক্রিয়ায় আক্রান্তের সংখ্যা ২৬২ বলে জানিয়েছে।

গত মঙ্গলবারও ইরাকের নিনেভা প্রদেশের আল-হামদানিয়েহ শহরে একটি বিয়ের হলে আগুন লাগার ঘটনায় ৪৫০ জন হতাহত হয়েছে। কোনো কোনো সূত্র ১২০ জন নিহত এবং ৩ শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে। বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনার মাত্র ১ দিনের মাথায় আবারও খাবারে বিষ প্রয়োগের ঘটনা ঘটলো।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।