-
ইরান ও সিরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ত্বরান্বিত করাই লক্ষ্য: কানয়ানি
জুলাই ৩১, ২০২৩ ১৪:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: সিরিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদলের ইরান সফরের অন্যতম লক্ষ্য হলো দু দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ত্বরান্বিত করা।
-
চীনের সঙ্গে প্রথমবারের মতো বিমান মহড়া চালাবে আমিরাত
জুলাই ৩১, ২০২৩ ১৪:১৩সংযুক্ত আরব আমিরাত এর প্রথমবারের মতো চীনের সাথে বিমান মহড়া চালাতে যাচ্ছে। চীনের জিনজিয়াং প্রদেশে আগামী মাসে এই মহড়া অনুষ্ঠিত হবে।
-
সৌদি আরবে হতে যাচ্ছে ইউক্রেন বিষয়ক আলোচনা; থাকছে না রাশিয়া
জুলাই ৩০, ২০২৩ ১১:৩৭রাশিয়াকে বাদ দিয়ে সৌদি আরবে হতে যাচ্ছে ইউক্রেন বিষয়ক আলোচনা। আগামী মাসে অনুষ্ঠেয় ওই আলোচনায় আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এবং এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার কিছু দেশ উপস্থিত থাকবে।
-
কুরআন অবমাননাকারী দেশগুলোকে কড়া বার্তা দিতে হবে: সাইয়্যেদ নাসরুল্লাহ
জুলাই ৩০, ২০২৩ ০৫:৪৬লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, মুসলিম উম্মাহ তাদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনের অবমাননা মেনে নিতে পারে না। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্ব মুসলিম তাদের পবিত্র ধর্মগ্রন্থ ও ইসলাম রক্ষা করার পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত রয়েছে।
-
ব্যক্তি স্বার্থে দেশ জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু: ১৩০০ সেনার বিবৃতি
জুলাই ২৯, ২০২৩ ১৬:০৩ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর সহস্রাধিক সদস্য বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেকে বাঁচাতে দেশকে আগুনে জ্বালিয়ে দিতেও প্রস্তুত আছেন। ইসরাইলের বিচার বিভাগের ক্ষমতা খর্ব করার বিল পাস হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তারা এ মন্তব্য করেছেন।
-
কুরআন অবমাননাকারী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন: হুথি
জুলাই ২৯, ২০২৩ ০৬:৫২যেসব দেশ পবিত্র কুরআন অবমাননাকে আশ্রয়-প্রশ্রয় দেয় তাদের সঙ্গে মুসলিম দেশগুলোকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুলমালিক আল-হুথি।
-
ডেনিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করলো সৌদি সরকার
জুলাই ২৮, ২০২৩ ১৬:০৬সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেনিশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে। ডেনমার্কে পবিত্র কোরআনের কপি পোড়ানোর প্রতিক্রিয়ায় ড্যানিশ চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করা হয়।
-
ধর্মীয় যুদ্ধ বাধাতে বার বার মুসলিম প্রথম কিবলায় হানা দিচ্ছে ইসরাইল
জুলাই ২৮, ২০২৩ ১৫:৪৬ইহুদিবাদী ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী ইতমার বেনগুয়ির অবৈধ ইহুদি বসতিগুলোর একদল লোককে নিয়ে মুসলমানদের প্রথম কিবলা আলআকসা মসজিদে হানা দিয়েছে। ইহুদিদের কথিত উপাসনালয় ধ্বংসের বার্ষিকী উপলক্ষে তারা এই অবমাননাকর ঘটনা ঘটিয়েছে।
-
সিরিয়ায় মহররমের শোক মিছিলে সন্ত্রাসী হামলা, নিহত ৬, আহত ২৩
জুলাই ২৮, ২০২৩ ১১:২৯সিরিয়ার রাজধানী দামেস্কের উপকন্ঠে হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহার পবিত্র মাজারের কাছে গতকাল (বৃহস্পতিবার) সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
-
ইহুদি বসতি লক্ষ্য করে জেনিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
জুলাই ২৭, ২০২৩ ১৫:১১দখলদার ইসরাইলের ইহুদি বসতি লক্ষ্য করে পশ্চিম তীরের জেনিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার সঙ্গে যুক্ত 'আল-আইয়াশ' ব্রিগেড এই হামলা চালিয়েছে।