-
এক দশকেরও বেশি সময় পর দামেস্ক সফরে গেলেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০৬:২৭মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি সিরিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেয়ার পর থেকে এখন পর্যন্ত মিশরের কোনো শীর্ষ কূটনীতিক দামেস্ক সফরে যাননি।
-
তুরস্কে আবার ভূমিকম্প, অন্তত একজন নিহত
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১৬:১৫তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত মেলাতিয়া প্রদেশে আজ (সোমবার) আবার ভূমিকম্প আঘাত হেনেছে এবং এতে অন্তত একজন নিহত ও ৬৯ জন আহত হয়েছে। দুপুরের দিকে এই ভূমিকম্প আঘাত হানে বলে তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা আফাদ জানিয়েছে।
-
সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদের সঙ্গে সাক্ষাৎ করলেন আরব স্পিকাররা
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১৫:২৩দামেস্ক সফররত আরব সংসদীয় প্রতিনিধিদল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলটি গতকাল (রোববার) প্রেসিডেন্ট ভবনে বাসার আসাদের সঙ্গে সাক্ষাৎ করে। এক দশকের বেশি সময় পর ২২ জাতির জোট আরব লীগে সিরিয়ার সদস্য পদ বহালের বিষয়ে আলোচনা করার জন্য প্রতিনিধিদলটি সিরিয়া সফর করছে।
-
অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারী ফিলিস্তিনির গুলিতে ২ ইহুদিবাদী ইসরাইলি নিহত
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ০৯:৫৭অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুই ইহুদিবাদী ইসরাইলি নিহত হয়েছে। পরে ওই ফিলিস্তিনি ইসরাইলি বসতি স্থাপনকারীদের গুলিতে শহীদ হন। এছাড়া, ইহুদিবাদীরা ফিলিস্তিনি গ্রামগুলোতে আগুন লাগিয়ে দেয়।
-
ইসরাইলকে ভয়াবহ দুর্দশা থেকে বাঁচাতেই জর্দান বৈঠকের আয়োজন: ইরান
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ০৬:১৭মার্কিন সরকার জর্দানে কথিত যে ইসরাইল-ফিলিস্তিন নিরাপত্তা বৈঠকের আয়োজন করেছে তাতে প্রমাণিত হয়েছে যে, ইহুদিবাদী ইসরাইল ভয়াবহ সংকট ও দুর্দশার সম্মুখীন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সিনিয়র উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি এ মন্তব্য করেছেন।
-
আরব দেশগুলোর সংসদ স্পিকাররা আকস্মিকভাবে সিরিয়া সফরে
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১৬:০১কয়েকটি আরব দেশের সংসদ স্পিকার এবং শীর্ষ পর্যায়ের আইনপ্রণেতা আকর্ষিকভাবে সিরিয়া সফরে গেছেন। আরবলীগে সিরিয়াকে ফেরত আনার ব্যাপারে যখন জোরদার প্রচেষ্টা চলছে তখন কয়েকটি আরব দেশের স্পিকার এবং শীর্ষ পর্যায়ের আইনপ্রণেতা দামেস্ক সফরে গেলেন।
-
সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার আহ্বান জানাল ইরাক ও জর্দান
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০৭:১২আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেয়ার জোর দাবি জানিয়েছে ইরাক ও জর্দান। ২২ সদস্যদেশকে নিয়ে গঠিত এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদেশ সিরিয়ার সদস্যপদ এক দশকেরও বেশি সময় ধরে স্থগিত রয়েছে।
-
ডলারের নির্ভরতা থেকে বেরিয়ে যাচ্ছে ইরাক
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১৬:২৪ইরাকের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছে যে, বৈদেশিক বাণিজ্যের সমস্ত লেনদেনের ক্ষেত্রে বাগদাদ ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করবে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
-
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১৫:১৯চলতি মাসের শুরুতে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র তুরস্কেই মারা গেছেন ৪৪ হাজার ২১৮ জন। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুক্রবার রাতে মৃতের এই সর্বশেষ সংখ্যা জানিয়েছে। অন্যদিকে সিরিয়ায় সর্বশেষ ঘোষিত মৃতের সংখ্যা ৫ হাজার ৯১৪ জন। এছাড়া দুই দেশে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ আহত হয়েছেন।
-
সহিংসতা চালিয়ে যাওয়ার পরিণতি সম্পর্কে ইসরাইলকে হানিয়ার হুশিয়ারি
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১৪:৪৮ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন-হামাস-এর রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনি জনগণের প্রশংসা করেছেন। তিনি বলেছেন শত্রুদের বিরুদ্ধে লড়াই এখন নতুন একটি পর্যায়ে প্রবেশ করেছে।