পশ্চিম এশিয়া
  • সৌদি বিমান হামলা কমে আসার কথা নাকচ করল হুথিরা

    সৌদি বিমান হামলা কমে আসার কথা নাকচ করল হুথিরা

    নভেম্বর ২৩, ২০১৯ ১১:১৫

    যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের উপর সৌদি আরবের বিমান হামলা শতকরা ৮০ ভাগ কমে গেছে বলে জাতিসংঘ যে বিবৃতি প্রকাশ করেছে তা নাকচ করে দিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা।

  • ‘নির্বাচনি আইন সংশোধনই পারে চলমান সহিংসতার অবসান ঘটাতে’

    ‘নির্বাচনি আইন সংশোধনই পারে চলমান সহিংসতার অবসান ঘটাতে’

    নভেম্বর ২৩, ২০১৯ ০৪:০৮

    ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি সেদেশের নির্বাচনি আইন সংশোধন করার জন্য ইরাকি রাজনীতিবিদ ও আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাজধানী বাগদাদসহ দক্ষিণাঞ্চলের কিছু শহরে গত কয়েক সপ্তাহ ধরে যে সহিংস বিক্ষোভ চলছে একমাত্র নির্বাচনি আইন সংশোধনের মাধ্যমে তার অবসান ঘটানো যেতে পারে।

  • লেবাননে সরকার গঠন করতে বাধা দিচ্ছে আমেরিকা: হিজবুল্লাহ

    লেবাননে সরকার গঠন করতে বাধা দিচ্ছে আমেরিকা: হিজবুল্লাহ

    নভেম্বর ২৩, ২০১৯ ০৩:৪৯

    লেবাননের জন্য একটি নয়া সরকার গঠনের পথে আমেরিকা প্রধান অন্তরায় হয়ে রয়েছে বলে অভিযোগ করেছে সেদেশের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি পদত্যাগ করার পর প্রায় এক মাস ধরে দেশটিতে কার্যকর কোনো সরকার নেই।

  • বায়তুল মুকাদ্দাসের গভর্নরকে আবার ধরে নিয়ে গেল ইহুদিবাদী সেনারা

    বায়তুল মুকাদ্দাসের গভর্নরকে আবার ধরে নিয়ে গেল ইহুদিবাদী সেনারা

    নভেম্বর ২২, ২০১৯ ০৪:২৯

    ইহুদিবাদী ইসরাইলি সেনারা বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম আল-কুদস শহরের ফিলিস্তিনি গভর্নর আদনান কায়েসকে আবারো ধরে নিয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বায়তুল মুকাদ্দাসের ওল্ড সিটির সিলওয়ান এলাকায় কায়েসের বাসভবনে হানা দিয়ে তাকে আটক করে ইহুদিবাদী সেনারা।

  • অপরাধ বন্ধে তুরস্ককে রাজি করাতে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় দামেস্ক

    অপরাধ বন্ধে তুরস্ককে রাজি করাতে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় দামেস্ক

    নভেম্বর ২২, ২০১৯ ০৩:২৫

    সিরিয়ার উত্তরাঞ্চলে সেদেশের বেসামরিক নাগরিকদের ওপর ‘আগ্রাসী অপরাধযজ্ঞ’ চালানোর জন্য তুরস্কের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে দামেস্ক। এ অপরাধ বন্ধ করতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ চেয়েছে সিরিয়া সরকার।

  • সৌদি আরবে মার্কিন সেনা মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া

    সৌদি আরবে মার্কিন সেনা মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া

    নভেম্বর ২১, ২০১৯ ১৪:৪০

    সৌদি আরবে নতুন করে মার্কিন সেনা মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। মস্কো বলেছে, সৌদি আরবে মার্কিন সেনা মোতায়েনের কারণে এ অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যাবে।

  • ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে ইয়েমেন পরিপূর্ণভাবে সক্ষম: সেনা মুখপাত্র

    ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে ইয়েমেন পরিপূর্ণভাবে সক্ষম: সেনা মুখপাত্র

    নভেম্বর ২১, ২০১৯ ১৩:৫৩

    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি যুদ্ধপীড়িত আরব এ দেশটিতে কোনো রকমের সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে কঠোর জবাব দেয়া হবে এবং ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানো হবে।

  • ‘ইসরাইলে দ্বিতীয় দফার নির্বাচনেও সরকার গঠন করা যাচ্ছে না’

    ‘ইসরাইলে দ্বিতীয় দফার নির্বাচনেও সরকার গঠন করা যাচ্ছে না’

    নভেম্বর ২১, ২০১৯ ০৬:১৮

    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী এবং সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল বেনি গান্তজ মন্ত্রিসভা গঠন করতে ব্যর্থ হয়েছেন। এর ফলে ইসরাইল এখন তৃতীয় দফা নির্বাচনের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

  • ইসরাইলি বসতি স্থাপন সম্পর্কিত নীতি থেকে সরে যাওয়ায় আমেরিকার নিন্দা

    ইসরাইলি বসতি স্থাপন সম্পর্কিত নীতি থেকে সরে যাওয়ায় আমেরিকার নিন্দা

    নভেম্বর ২০, ২০১৯ ১১:৪৬

    ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি স্থাপন সম্পর্কিত দীর্ঘদিনের অনুসৃত নীতি থেকে সরে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ। ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, মার্কিন সরকারের অবস্থান পরিবর্তন আন্তর্জাতিক আইনের জন্য আরেকটি বড় ধরনের বিপর্যয়।