-
ইয়েমেনিদের হামলায় সৌদি ড্রোন ভূপাতিত
নভেম্বর ০৯, ২০১৯ ১৩:০২ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, সীমান্ত এলাকায় সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
-
সিরিয়া থেকে অন্য দেশ সেনা প্রত্যাহার না করলে তুরস্কও করবে না: এরদোগান
নভেম্বর ০৯, ২০১৯ ০৯:০৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়া থেকে অন্য দেশ যতক্ষণ পর্যন্ত সেনা প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত তুরস্কও সেনা প্রত্যাহার করবে না। তিনি বলেন, তুরস্ক সীমান্তবর্তী অঞ্চলে সিরিয়ার কুর্দি গেরিলাদের একজনও তৎপর থাকলে তুরস্ক সেখানে সামরিক অভিযান অব্যাহত রাখবে।
-
ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন সেনাঘাঁটির কাছে আঘাত হানল ১৭ রকেট
নভেম্বর ০৯, ২০১৯ ০২:৫৩ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সেনাঘাঁটির কাছে ১৭টি রকেট আঘাত হেনেছে। এ হামলায় কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। ইরাকের সশস্ত্র বাহিনী এক বিবৃতি প্রকাশ করে এ খবর জানিয়ে বলেছে, উত্তর ইরাকের নেইনাভা প্রদেশের কাইয়ারা শহরের মার্কিন ঘাঁটির কাছে এ রকেট হামলা হয়।
-
‘মার্কিন একাধিপত্যবাদের বিরোধিতা করার মূল্য দিচ্ছে ইরান’
নভেম্বর ০৮, ২০১৯ ১২:৪৫জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-রাষ্ট্রদূত ইসহাক আল-হাবিবি বলেছেন, মার্কিন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরোধিতা করার কারণে তার দেশকে চড়া মূল্য দিতে হচ্ছে। মার্কিন একাধিপত্যবাদ সারা বিশ্বের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হয়ে দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
-
ইসরাইলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র চলে গেছে রাশিয়ার হাতে: আতঙ্কে তেল আবিব
নভেম্বর ০৮, ২০১৯ ১২:৩০ইহুদিবাদী ইসরাইলের অন্যতম অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে চলে গেছে। আর এতে আতঙ্কে পড়েছে তেল আবিব। এটি ইহুদিবাদী ইসরাইলের বিমান প্রতিরক্ষায় নিয়োজিত ডেভিড শ্লিং গোলন্দাজ বাহিনীর অন্তর্ভুক্ত।
-
সিরিয়ার উত্তরাঞ্চলে আকাশ পথে টহলে নেমেছে রুশ বিমানমহাকাশ বাহিনী
নভেম্বর ০৮, ২০১৯ ১২:০০রাশিয়ার বিমানমহাকাশ বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে আকাশ পথে টহল দেয়া শুরু করেছে। রুশ সামরিক বিমান চালক দিমিত্রি আইভানহো সাংবাদিকদের জানান, হেলিকপ্টার নিয়ে দৈনিক এ টহল দেয়া হবে।
-
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে অস্ত্র সরবরাহ করছে আমেরিকা; ভিডিও প্রকাশ
নভেম্বর ০৭, ২০১৯ ০৮:৩৭যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের গেরিলাদের পরাজিত করার জন্য আমেরিকা গোপনে বিরোধী শক্তির কাছে অস্ত্র সরবরাহ করছে।
-
সিরিয়ার তেলক্ষেত্র নিয়ন্ত্রণে আমেরিকাকে সাহায্য করবে না রাশিয়া
নভেম্বর ০৭, ২০১৯ ০৮:০৫রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন বলেছেন, সিরিয়ার তেলক্ষেত্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সেখান থেকে তেল উত্তোলনের ব্যাপারে আমেরিকাকে কোনোমতেই সহযোগিতা করবে না মস্কো। কারণ এসব তেলক্ষেত্র যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জনগণের সম্পদ।
-
বাগদাদির স্ত্রীকে আটক করেছি: তুর্কি প্রেসিডেন্ট
নভেম্বর ০৬, ২০১৯ ১৬:৩৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তারা জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশের সাবেক প্রধান আবু বকর আল-বাগদাদির স্ত্রী, বোন এবং বোনের স্বামীকে আটক করেছেন। তিনি আজ (বুধবার) রাজধানী আঙ্কারায় এক ভাষণে এ তথ্য জানান।
-
ইরাকে অস্থিরতা সৃষ্টি হওয়ায় আমেরিকা ও ইসরাইল এতো খুশী কেন?
নভেম্বর ০৬, ২০১৯ ১৫:৫২আমেরিকার প্রেসিডেন্ট এবং দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইরাকে চলমান গোলযোগ ও অস্থির পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে এ অবস্থা অব্যাহত রাখার প্রতি সমর্থন জানিয়েছেন।