-
বাহরাইন সম্মেলনে যোগ দিচ্ছে না লেবানন
জুন ১২, ২০১৯ ০৪:৫৩লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল বলেছেন, তার দেশ বাহরাইন সম্মেলনে যোগ দেবে না। কারণ হিসেবে তিনি বলেছেন, ফিলিস্তিনিরা এ সম্মেলনে যোগ দেবে না ফলে লেবাননও অংশ নেবে না। মূলত ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র আগামী ২৫ ও ২৬ জুন আমেরিকার নেতৃত্বে বাহরাইনে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
-
আবারো ইসরাইলি হামলা; ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া
জুন ১২, ২০১৯ ০৩:১৮ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয় সেনারা। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।
-
সৌদি ও আমিরাতের জন্য আরও বিস্ময় অপেক্ষা করছে: ইয়েমেন
জুন ১১, ২০১৯ ১৪:৫৯ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জন্য আরও অনেক বিস্ময় অপেক্ষা করছে। তিনি আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে বলেছেন, গতকাল সৌদি আরবের আসিরে কিং খালিদ বিমান ঘাঁটিতে উন্নত রাডার ব্যবস্থা ও কন্ট্রোল রুমগুলোতে আমরা ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছি। আমাদের হামলা সফল হয়েছে। কিন্তু আমেরিকার সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও শত্রুরা ড্রোনকে শনাক্ত করতে পারে নি।
-
লেবাননের গ্রাম দখলের মহড়া চালালো ইসরাইল
জুন ১০, ২০১৯ ১৫:০৭লেবাননের গ্রাম দখলের মহড়া চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলি প্রশিক্ষণ একাডেমিতে এ মহড়া চালানো হয়েছে। ইসরাইলি টিভি চ্যানেল-টুয়েলভ এ খবর দিয়েছে।
-
লেবাননে জা'মা ইসলামিয়া দলের নেতা মোহাম্মাদ জারার গুলিতে নিহত
জুন ১০, ২০১৯ ১৪:২৩লেবাননের দক্ষিণাঞ্চলীয় হাসাবিয়া প্রদেশের শেবা শহরে জা'মা আল ইসলামিয়া দলের প্রধান জনসংযোগ কর্মকর্তা মোহাম্মাদ জারার সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, অজ্ঞাত অস্ত্রধারাীরা মোহাম্মাদ জারারের ওষুধের দোকানে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
-
বিদেশি বিমানবন্দরে হামলা চলবে: হুথি আন্দোলন
জুন ১০, ২০১৯ ১৩:৫৮ইয়মেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, রাজধানী সানার ওপর থেকে অবরোধ তুলে না নেয়া পর্যন্ত যেসব দেশ আগ্রাসন ও অবরোধে জড়িত সেসব দেশের বিমানবন্দরে হামলা অব্যাহত থাকবে।
-
‘ইরান ইস্যুতে আমেরিকাকে সমর্থন করবে না কাতার’
জুন ১০, ২০১৯ ১২:৩৬কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে-সানি বলেছেন, ইরান ও আমেরিকার মধ্যকার চলমান উত্তেজনায় তার দেশ মার্কিন নীতিকে পুরোপুরি সমর্থন করতে পারে না। কারণ তার দেশ এসব ইস্যুকে আঞ্চলিক প্রেক্ষাপট থেকে দেখে থাকে।
-
শিশু মুর্তজাকে ফাঁসি না দিতে সৌদির প্রতি অ্যামনেস্টির আহ্বান
জুন ০৯, ২০১৯ ১৫:০১সৌদি আরবের ইস্টার্ন প্রদেশে ১০ বছর বয়সে সরকারবিরোধী স্লোগান দেওয়ায় রাষ্ট্রদ্রোহের অপরাধে মৃত্যুদণ্ড হতে যাওয়া মুর্তজা কুরেইরিসকে মুক্তি দিতে সৌদি আরবের প্রতি অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তার ফাঁসি কার্যকর হলে সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে কম বয়সী কারও মৃত্যুদণ্ড কার্যকর হবে।
-
পরমাণু সমঝোতা রক্ষার সকল প্রচেষ্টা চালাচ্ছে ইউরোপ: জার্মান পররাষ্ট্রমন্ত্রী
জুন ০৯, ২০১৯ ১৪:০৯আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও এ সমঝোতায় স্বাক্ষরকারী বাকি পাঁচ দেশ ও ইউরোপীয় ইউনিয়ন এখনো এটি রক্ষা করতে দৃঢ় সংকল্প বলে জানিয়েছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ‘হেইকো মাস’ ইরাক সফরে এসে বাগদাদে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা রক্ষায় পরমাণু সমঝোতা প্রধান ভূমিকা পালন করছে।
-
মার্কিন রাষ্ট্রদূতের সাফাই: তীব্র নিন্দা জানাল ফিলিস্তিনি সংগঠনগুলো
জুন ০৯, ২০১৯ ০৬:২৮জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের প্রতি সাফাই গাওয়ায় মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যানের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো।