-
ইরানের সহযোগিতা ছাড়া বিজয় সম্ভব ছিল না: হিজবুল্লাহ
ফেব্রুয়ারি ১২, ২০১৯ ০২:২৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, লেবানন ও প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের পৃষ্ঠপোষকতা না থাকলে এ পর্যন্ত অর্জিত বিজয়গুলো সম্ভব ছিল না। লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি।
-
বিপ্লব বার্ষিকীতে রুহানিকে অভিনন্দন জানিয়েছেন কাতারি আমির
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১৪:৩৮ইরানের ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকীতে প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। এছাড়া, কাতারের উপ আমির আবদুল্লাহ বিন হামাদ বিন খলিফা আলে সানি প্রেসিডেন্ট রুহানিকে আলাদা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
-
বৈঠক করলেন জারিফ ও আউন
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১৪:২০ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠক করেছেন।
-
লেবানন সরকার চাইলেই ইরানি অস্ত্র পাবে: হিজবুল্লাহকে জারিফ
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১৩:২২লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, লেবানন সরকার চাইলেই সেখানে ইরানের সামরিক সাহায্য দেয়া হবে।
-
হিজবুল্লাহকে মন্ত্রিসভার বাইরে রাখার মার্কিন চেষ্টা ব্যর্থ হয়েছে: কাউক
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ১৫:০১লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রভাবশালী নেতা শেইখ কাউক বলেছেন, নয়া মন্ত্রিসভায় হিজবুল্লাহর উপস্থিতি থেকে প্রমাণিত হয়েছে লেবাননে মার্কিন প্রভাব কমেছে। তিনি আজ (রোববার) দক্ষিণ লেবাননে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন।
-
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে আমেরিকা
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ১৩:০৮ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা যৌথ সামরিক মহড়া শুরু করেছে। মহড়ায় আমেরিকার পক্ষ থেকে ইসরাইলকে আকাশ প্রতিরক্ষা দেয়ার অনুশীলন চালানো হবে।
-
ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা নিশ্চিত করল ইরাক
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ০৭:০২ইরাকের জাতীয় সংসদের স্পিকার মুহাম্মাদ আল-হালবুসি নিশ্চিত করে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাগদাদ।
-
আকাশসীমা লঙ্ঘন: জাতিসংঘে বাহরাইনের বিরুদ্ধে অভিযোগ জানাল কাতার
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ০২:২৩কাতারের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাহরাইনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমাদ বিন সাইফ আলে সানি নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে লেখা এক চিঠিতে এ অভিযোগ জানিয়েছেন।
-
মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইরান: খাররাজি
ফেব্রুয়ারি ০৯, ২০১৯ ২২:৩০ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রধান কামাল খাররাজি বলেছেন, মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গে আলোচনা ও সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তেহরান। ইসলামি বিপ্লবের পর গত ৪০ বছরে ইরান নানা ষড়যন্ত্র মোকাবেলা করে আত্মবিশ্বাসের ভিত্তিতে জ্ঞান-বিজ্ঞান ও অর্থনীতিসহ নানা ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। কাতারের রাজধানী দোহায় আল-জাজিরা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
-
ইয়েমেনে হামলায় আল-কায়েদাও অংশ নিচ্ছে: আনসারুল্লাহ
ফেব্রুয়ারি ০৯, ২০১৯ ১৪:৫০ইয়েমেনের আনসারুল্লাহর রাজনৈতিক দপ্তরের সদস্য ও প্রভাবশালী নেতা মোহাম্মাদ আল বাখিতি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোটের সঙ্গে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সম্পর্ক রয়েছে এবং তারা পরস্পরকে সহযোগিতা দিচ্ছে। আমেরিকা পরোক্ষভাবে আল-কায়েদাকে অস্ত্র দিচ্ছে বলেও তিনি জানান।