-
সিরিয়ায় আসাদ বিরোধীদের অস্ত্র দেয়ার কথা স্বীকার করলেন ইসরাইলি সেনাপ্রধান
জানুয়ারি ১৫, ২০১৯ ১২:৪৮ইহুদিবাদী ইসরাইলের বিদায়ী সেনাপ্রধান গাদি আইসেনকোর সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের বিদ্রোহীদের অস্ত্র যোগানোর কথা প্রকাশ্য স্বীকার করেছেন। সানডে টাইমসকে দেয়া বিদায়ী সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেন তিনি।
-
কৌশলগত সম্পর্ক শক্তিশালী করবে তেহরান ও দামেস্ক: প্রেসিডেন্ট আসাদ
জানুয়ারি ১৫, ২০১৯ ০২:৩০সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরানের সঙ্গে তার দেশের গত কয়েক দশকের কৌশলগত সম্পর্ককে আরো বেশি শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে বলেছেন, দু’দেশের জনগণের স্বার্থে এই সম্পর্ক শক্তিশালী করা প্রয়োজন।
-
‘আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তনকে সমর্থন করে ইরাক’
জানুয়ারি ১৪, ২০১৯ ২০:৩৪ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আল-হাকিম বলেছেন, আরব লীগে সিরিয়ার ফিরে আসাকে বাগদাদ সরকার সমর্থন করে। সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে দীর্ঘ আট বছর লড়াই করার পর যখন দামেস্ক সরকারের আরব লীগে ফিরে আসার বিষয়টি নিয়ে পুরো মধ্যপ্রাচ্যে ব্যাপক আলোচনা চলছে তখন তিনি একথা বললেন।
-
কুর্দিদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সিরিয়া সরকার
জানুয়ারি ১৪, ২০১৯ ১২:৩৫দেশের সংহতি রক্ষার জন্য কুর্দিদের দেয়া আলাচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সিরিয়া সরকার। কয়েকদিন আগে কুর্দি কয়েকটি গ্রুপ রাশিয়ার মধ্যস্থতায় বাশার আল-আসাদ সরকারের সঙ্গে এমন আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে।
-
মিশরীয় জনগণের বিরোধিতা উপেক্ষা করে কায়রোয় ইসরাইলি মন্ত্রী
জানুয়ারি ১৪, ২০১৯ ০৬:৩৯মিশরীয় জনগণের বিরোধিতা উপেক্ষা করে কায়রো সফরে গেছেন ইহুদিবাদী ইসরাইলের জ্বালানীমন্ত্রী ইউভাল স্তেইনিৎয। কায়রো বিমানবন্দর সূত্র জানিয়েছে, মিশরে অনুষ্ঠেয় প্রাকৃতিক গ্যাস বিষয়ক একটি সম্মেলনে অংশ নেয়ার জন্য রোববার ওই বিমানবন্দর দিয়ে মিশরে প্রবেশ করেছেন স্তেইনিৎয।
-
পারস্য উপসাগরীয় পরিষদকে আবার দাঁতহীন বাঘ বলল কাতার
জানুয়ারি ১৪, ২০১৯ ০৩:৫৩পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’কে আবারো ‘দাঁতহীন বাঘ’ বলে আখ্যায়িত করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুররহমান বিন জাসিম আলে সানি। তিনি ছয় জাতির এই সংস্থাকে শক্তিশালী করার জন্য এর রাজনৈতিক ও অর্থনৈতিক গঠনকাঠামোকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন।
-
'গাজায় হামলা অব্যাহত থাকলে ইসরাইলকে চরম পরিণতি ভোগ করতে হবে'
জানুয়ারি ১৩, ২০১৯ ২০:১৮অবরুদ্ধ গাজা উপত্যাকায় ফিলিস্তিনি জনগণের ওপর চলমান দমন-পীড়নের জন্য ইহুদিবাদী ইসরাইলকে অভিযুক্ত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
হুথি ড্রোন হামলায় আহত সৌদি ভাড়াটে গোয়েন্দা কর্মকর্তা মারা গেছেন
জানুয়ারি ১৩, ২০১৯ ১৭:৩৭ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাদের ড্রোন হামলায় সৌদি আরবের একজন শীর্ষ পর্যায়ের ভাড়াটে গোয়েন্দা কর্মকর্তা মারা গেছেন। সৌদি ভাড়াটে সেনাদের দখলে থাকা ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হুথি সমর্থিত সেনারা গত বৃহস্পতিবার ওই হামলা চালায়।
-
দামেস্কের সঙ্গে আলোচনায় বসতে চান বিরোধী শীর্ষ নেতা
জানুয়ারি ১৩, ২০১৯ ১৫:২৬সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট শীর্ষ পর্যায়ের বিরোধী নেতা আহমাদ জারবা বলেছেন, তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সঙ্গে আলোচনায় প্রস্তুত রয়েছেন। সিরিয়া থেকে যখন আমেরিকা সেনা প্রত্যাহার শুরু করেছে বলে খবর বেরিয়েছে তখন তিনি একথা বললেন।
-
সিরিয়া সীমান্তে আরো সেনা পাঠিয়েছে তুরস্ক; অভিযানের আশংকা
জানুয়ারি ১৩, ২০১৯ ১৫:২২সিরিয়ার সীমান্তবর্তী ইদলিব প্রদেশে বাড়তি সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে তুরস্ক। মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা ওয়াইপিজি’র বিরুদ্ধে তুরস্ক সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে; তারই অংশ হিসেবে এসব সেনা ও সামিরক যান পাঠানোর খবর এলো।