পশ্চিম এশিয়া
  • ইরাকে দায়েশকে ফিরিয়ে আনার চেষ্টা করছে আমেরিকা: রাজনৈতিক নেতা

    ইরাকে দায়েশকে ফিরিয়ে আনার চেষ্টা করছে আমেরিকা: রাজনৈতিক নেতা

    ডিসেম্বর ৩০, ২০১৮ ১৪:২৫

    ইরাকের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক সংগঠন ইসলামিক সুপ্রিম কাউন্সিলের প্রধান হামাম আল হামোদি বলেছেন, আমাদের কাছে স্পষ্ট গোয়েন্দা তথ্য আছে যে তাকফিরি দায়েশের নেতৃত্বে ইরাকে সন্ত্রাসী কার্যক্রম পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে আমেরিকা। প্রতিবেশী সিরিয়ায় দায়েশ পরাজিত হওয়ার পর আমেরিকা এ পদক্ষেপ নিচ্ছে বলে খবর পাওয়া গেছে।

  • ‘ইরান ও হিজবুল্লাহকে নয়, সিরিয়ার অবস্থানেই হামলা চালোনো হয়েছে’

    ‘ইরান ও হিজবুল্লাহকে নয়, সিরিয়ার অবস্থানেই হামলা চালোনো হয়েছে’

    ডিসেম্বর ৩০, ২০১৮ ১১:৫০

    সিরিয়ায় ইরানি সেনা এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে ইহুদিবাদী ইসরাইল যে দাবি করে আসছে তার আসল সত্য প্রকাশ করেছে ইসরাইলের গোয়েন্দা বিষয়ক ওয়াবসাইট ‘দেবকাফাইল’। ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সেনারা প্রকৃতপক্ষে সিরিয়ার সেনাদেরকে লক্ষ্য করেই হামলা চালিয়ে আসছে। দেবকাফাইল পরিষ্কার করে বলেছে, সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলার মূল উদ্দেশ্য হচ্ছে সিরিয়ার সামরিক স্থাপনাগুলো দুর্বল করে দেয়া।

  • মধ্যপ্রাচ্যের সর্বত্র ইতিবাচক ঘটনা প্রবাহ বিদ্যমান: প্রেসিডেন্ট আসাদ

    মধ্যপ্রাচ্যের সর্বত্র ইতিবাচক ঘটনা প্রবাহ বিদ্যমান: প্রেসিডেন্ট আসাদ

    ডিসেম্বর ৩০, ২০১৮ ০২:৫৭

    বর্তমানে মধ্যপ্রাচ্যের সর্বত্র ইতিবাচক ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি বলেছেন, সিরিয়া ও ইরাকের বেশিরভাগ শহরে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসার ঘটনা প্রমাণ করছে, এ অঞ্চলের মানুষের ইচ্ছাশক্তি বহিঃশক্তিগুলোর ষড়যন্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

  • মানবিজে সিরিয় বাহিনী ঢোকার খবরকে নিশ্চিত করল রাশিয়া

    মানবিজে সিরিয় বাহিনী ঢোকার খবরকে নিশ্চিত করল রাশিয়া

    ডিসেম্বর ২৯, ২০১৮ ১৪:৪৩

    তুরস্কের সীমান্তবর্তী শহর মানবিজে সিরিয় সেনাবাহিনীর ঢোকার খবরকে নিশ্চিত করেছে রাশিয়া। মার্কিন-সমর্থিত জঙ্গিদের নিয়ন্ত্রিত এলাকাটিকে প্রায় সাত বছর পরে সিরিয় বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে দেশটির এক সেনা মুখপাত্র গতকাল ঘোষণা করেছিলেন।

  • যু্দ্ধবিরতি লঙ্ঘন করে হুদাইদায় আবার সৌদি হামলা: শিশু নিহত

    যু্দ্ধবিরতি লঙ্ঘন করে হুদাইদায় আবার সৌদি হামলা: শিশু নিহত

    ডিসেম্বর ২৯, ২০১৮ ১২:২৭

    জাতিসংঘের ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে আগ্রাসী সৌদি বাহিনী ইয়েমেনের কৌশলগত বন্দর নগরী হুদাইদায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার সঙ্গে জড়িত জাতিসংঘের পর্যবেক্ষকরা শহরটিতে বৈঠক শেষ করার কিছুক্ষণ পরই সেখানে হামলা চালায় সৌদি বাহিনী।

  • গাজায় আবারো হামলা চালাল ইসরাইলের যুদ্ধ হেলিকপ্টার

    গাজায় আবারো হামলা চালাল ইসরাইলের যুদ্ধ হেলিকপ্টার

    ডিসেম্বর ২৯, ২০১৮ ১২:১৬

    অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো হামলা করেছে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ হেলিকপ্টার। গতরাতে গাজার দক্ষিণাঞ্চলীয় এলাকায় এ হামলা চালানো হয় এবং এতে একটি হেলিকপ্টার অংশ গ্রহণ করেছিল।

  • এবার সিরিয়ায় দূতাবাস ফিরিয়ে নেয়ার ঘোষণা দিল কুয়েত

    এবার সিরিয়ায় দূতাবাস ফিরিয়ে নেয়ার ঘোষণা দিল কুয়েত

    ডিসেম্বর ২৯, ২০১৮ ০৪:৩৪

    সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর এবার সিরিয়ায় দূতাবাস খোলার ঘোষণা দিল কুয়েত। সিরিয়ায় প্রায় আট বছর আগে বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে পড়ার পর দামেস্কের সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের জের ধরে এসব আরব দেশ সিরিয়ায় তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল।

  • যেসব কারণে পশ্চিম এশিয়ার জনগণ ক্রমেই মার্কিন বিরোধী হয়ে উঠছে

    যেসব কারণে পশ্চিম এশিয়ার জনগণ ক্রমেই মার্কিন বিরোধী হয়ে উঠছে

    ডিসেম্বর ২৮, ২০১৮ ১৫:০১

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে বাগদাদ সফরে আসায় শুধু যে ইরাকের জনগণ ও কর্মকর্তারা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে তাই নয় একই সঙ্গে ট্রাম্প এ কথা বলতে বাধ্য হয়েছেন সমগ্র পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্য আজ আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

  • 'সৌদি সরকার ট্রাম্পের স্বয়ংক্রিয় অর্থ-যন্ত্র, টাকাও দেয় অপমানও হয়'

    'সৌদি সরকার ট্রাম্পের স্বয়ংক্রিয় অর্থ-যন্ত্র, টাকাও দেয় অপমানও হয়'

    ডিসেম্বর ২৮, ২০১৮ ১৪:১৩

    বিখ্যাত আরবি দৈনিক রাই আল ইয়াওমের সম্পাদক আবদুল বারি আতওয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি সরকারকে স্বয়ংক্রিয় অর্থ-প্রদান যন্ত্র হিসেবে ব্যবহার করছেন এবং তার হাতে যতক্ষণ পাস-ওয়ার্ড রয়েছে ততক্ষণ এই সরকার বিনা প্রতিবাদে ওই যন্ত্রের মতই ট্রাম্পের নির্দেশগুলো মেনে চলতে বাধ্য।