-
ইয়েমেনের আনসারুল্লাহর ড্রোন শক্তিতে উদ্বেগে ইসরাইল
নভেম্বর ২৯, ২০১৮ ১৪:৩৯ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ'র ড্রোন শক্তিতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলি টিভি চ্যানেল টেন জানিয়েছে, সৌদি জেটের বিরুদ্ধে আনসারুল্লাহ যেভাবে ড্রোন ব্যবহার করছে তাতে এটা স্পষ্ট সংগঠনটির ড্রোন শক্তি অনেক বেড়েছে। এসব ড্রোন ইসরাইলের প্রতিবেশীদের হাতেও চলে আসতে পারে।
-
সৌদিকে থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিচ্ছে আমেরিকা
নভেম্বর ২৯, ২০১৮ ১৩:০১সৌদি আরবকে অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবার করবে আমেরিকা। এ বিষয়ে সৌদি আরব একটি অফার লেটারে সই করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এ খবর নিশ্চত করেছেন।
-
ইয়েমেনে আগ্রাসন জোরদার: জাতিসংঘের মাধ্যমে হুদায়দা বন্দর নিয়ন্ত্রণের চেষ্টা
নভেম্বর ২৮, ২০১৮ ১৫:১৭ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ প্রতিনিধি মার্টিন গ্রিসফিত্সের সানা ও হুদাইদা সফরের পর ইয়েমেনে সৌদি হামলা বেড়েছে। এতে প্রমাণিত হয়েছে শত্রুরা শান্তি আলোচনার ব্যাপারে মোটেও আন্তরিক নয়।
-
কাতারের ওপর অবরোধ বহাল রাখবে সৌদি ও মিশর
নভেম্বর ২৮, ২০১৮ ০৯:৫১সৌদি আরব ও মিশর যৌথভাবে ঘোষণা করেছে যে, কাতারের ওপর তারা সর্বাত্মক অবরোধ বহাল রাখবে। কাতারের সঙ্গে টানাপড়েন সৃষ্টির পর ২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এ অবরোধ আরোপ করে।
-
সৌদি যুবরাজের সফরের বিরুদ্ধে তিউনিশিয়ায় বিক্ষোভ অব্যাহত
নভেম্বর ২৮, ২০১৮ ০৭:০৩সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সফরের বিরুদ্ধে তিউনিশিয়ায় টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। গতকাল (মঙ্গলবার) রাজধানী তিউনিসের হাবিব বুর্গিবা স্কোয়ারে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা এ সময় সৌদি যুবরাজের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তাদের হাতে হাতে ছিল বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড। বিক্ষোভকারীরা বলছেন, একজন ভয়ানক খুনিকে দেশে স্বাগত জানাতে পারি না।
-
বৈঠকের জন্য সৌদি যুবরাজের অনুরোধ; এর্দোগান বললেন দেখা যাক
নভেম্বর ২৭, ২০১৮ ১৯:৪০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের সঙ্গে বৈঠকে বসতে চান সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। এর্দোগানকে ফোন করে তিনি বৈঠকে বসার জন্য অনুরোধ করেছেন। আর্জেন্টিনায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ফাকেই এর্দোগানের মুখোমুখি হতে চান বিন সালমান। এসব তথ্য দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
-
সৌদি যুবরাজকে কি আর্জেন্টিনা গ্রেপ্তার করবে?
নভেম্বর ২৭, ২০১৮ ১৪:১৬সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে গ্রেপ্তার করতে আর্জেন্টিনা সরকারের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। জি২০ সম্মেলনে অংশ নিতে সৌদি যুবরাজ চলতি সপ্তাহে আর্জেন্টিনা সফর করবেন বলে কথা রয়েছে।
-
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানে ফ্লাইট বাড়াবে কাতার এয়ারওয়েজ
নভেম্বর ২৭, ২০১৮ ০৮:১৭তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানে পরিচালিত ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে দেবে কাতার এয়ারওয়েজ।
-
আমেরিকার নির্দেশে রেকর্ড পরিমাণ তেল উত্তোলন করছে সৌদি
নভেম্বর ২৭, ২০১৮ ০৭:৫০গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব রেকর্ড পরিমাণ তেল উত্তোলন করে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে যাতে তেলের দাম বেড়ে না যায় সেজন্য রিয়াদকে তেল উৎপাদন বাড়াতে বলেছিল ওয়াশিংটন। সে আহ্বানে সাড়া দিয়ে সৌদি সরকার এ কাজ করে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
-
হিজবুল্লাহ নেতাকে হত্যা করার আহ্বান ইসরাইলি সেনা কমান্ডারের
নভেম্বর ২৭, ২০১৮ ০৫:৫৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের একজন সেনা কমান্ডার। দখলদার সরকারের ৩০০তম পদাতিক ব্রিগেডের কমান্ডার কর্নেল রয় লেভি এই আহ্বান জানিয়ে বলেছেন, হিজবুল্লাহ নেতাকে হত্যা করতে পারলে তা হবে লেবাননের প্রতিরোধ আন্দোলনের জন্য বড় ধরনের ধাক্কা।