-
জাতিসংঘের অনুরোধে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রেখেছে ইয়েমেনের আনসারুল্লাহ
নভেম্বর ১৯, ২০১৮ ১১:৫৬ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহ বলেছে, জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিথসের অনুরোধে আগ্রাসী দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখা হয়েছে। আজ (সোমবার) এক বিবৃতিতে আনসারুল্লাহ এ তথ্য জানিয়েছে।
-
হামাসকে বলপ্রয়োগ করে ধ্বংস করা যাবে না: লিবারম্যান
নভেম্বর ১৯, ২০১৮ ০৮:৫৭ইহুদিবাদী ইসরাইলের পদত্যাগকারী যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান বলেছেন, হামলা চালিয়ে বা বলপ্রয়োগ করে গাজা নিয়ন্ত্রণকারী হামাসকে ধ্বংস করা যাবে না। সম্প্রতি গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস’সহ অন্যান্য প্রতিরোধ সংগঠনের পাল্টা হামলার জের ধরে পদত্যাগ করেন লিবারম্যান।
-
মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে ভূমিকা রাখতে চায় ইরাক
নভেম্বর ১৮, ২০১৮ ১৫:১৫ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক। ইরান সফর শেষে আজ (রোববার) এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেছেন।
-
সিরিয়ার দক্ষিণে দায়েশের সর্বশেষ ঘাঁটির নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী
নভেম্বর ১৮, ২০১৮ ১২:২৬সিরিয়ার সেনাবাহিনী দেশটির দক্ষিনে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের সর্বশেষ ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে।
-
খাশোগির খুনিদের হস্তান্তরের আবেদন প্রত্যাখ্যান করেছে সৌদি: তুরস্ক
নভেম্বর ১৮, ২০১৮ ১১:৫৫তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার সঙ্গে জড়িতদের হস্তান্তরের আবেদন প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। তিনি গতরাতে কানাডার হেলিফিক্সে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে এ তথ্য দিয়েছেন।
-
সৌদি আরব পরিচালনা করছে সভ্যতা-বঞ্চিত বেদুঈন মাফিয়া: ইরান
নভেম্বর ১৮, ২০১৮ ১১:৪১সভ্যতা-বঞ্চিত বেদুঈন মাফিয়া চক্র সৌদি আরব নামক দেশটি পরিচালনা করছে যে গোষ্ঠী তার হিংস্রতা চরিতার্থ করার জন্য তরবারির পরিবর্তে এখন করাত ব্যবহার করছে। জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে নিযুক্ত ইরানের প্রতিনিধি মোহাম্মাদ হাসানি-নেজাত এই মন্তব্য করেছেন।
-
সৌদি’র কাছ থেকে নেয়া সাহায্যের শর্ত প্রকাশ করবেন না ইমরান খান
নভেম্বর ১৮, ২০১৮ ০৭:০১পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি সৌদি আরবের কাছ থেকে বড় অঙ্কের যে সাহায্য পেয়েছেন তা কি শর্তে নিয়েছেন তা প্রকাশ করবেন না। তিনি শনিবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
-
হামাসের কাছে ‘জয়-পরাজয় নির্ধারণী’ ক্ষেপণাস্ত্র রয়েছে: ইসরাইলি সূত্র
নভেম্বর ১৮, ২০১৮ ০৬:০৭ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরাইলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে ‘জয়-পরাজয় নির্ধারণ’ করতে সক্ষম। ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইট ‘ডেবকাফাইল’ এ স্বীকারোক্তি দিয়েছে।
-
মার্কিন জোটের বিমান হামলা: সিরিয়ায় আরো ৪০ ব্যক্তি নিহত
নভেম্বর ১৭, ২০১৮ ১৭:৫৩সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশে আবাসিক এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
-
ইসরাইলি মন্ত্রিসভায় কাঁপন ধরিয়ে দিয়েছে ফিলিস্তিনিরা: জেনারেল সাফাভি
নভেম্বর ১৭, ২০১৮ ১৫:৪৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেয়েনীর উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া সাফাভি বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা ইহুদিবাদী ইসরাইলের মন্ত্রিসভায় কাঁপন সৃষ্টি করেছে। এর প্রমাণ হলো প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলার পরই তাদের দুই জন মন্ত্রী পদত্যাগ করেছেন।