-
এস-৪০০’র পরিবর্তে তুরস্কের কাছে পেট্রিয়ট বেচতে চায় আমেরিকা
জুলাই ১৭, ২০১৮ ১২:২৬রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির জন্য তুরস্ককে প্রভাবিত করার চেষ্টা করছে আমেরিকা। আমেরিকার রাজনৈতিক ও সামরিক বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী কাইদিয়ানভ এ তথ্য জানিয়েছেন।
-
গাজা দখলের মহড়া চালাচ্ছে ইসরাইল
জুলাই ১৬, ২০১৮ ১৪:৫৯দফায় দফায় সামরিক মহড়া চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। একে দৃশ্যত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের সব মহড়া বলে মনে করা হচ্ছে।
-
‘অক্টোপাসের হাত’ ভেঙে দেয়া হয়েছে: এরদোগান
জুলাই ১৬, ২০১৮ ১৪:৩২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার ভাষায় বলেছেন, তার দেশ অক্টোপাসের হাত ভেঙে দিয়েছে। অক্টোপাস বলতে তিনি মূলত আমেরিকায় নির্বাসনে থাকা ফতেউল্লাহ গুলেনকে বুঝিয়েছেন।
-
সিরিয়া থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন করা হবে: প্রেসিডেন্ট আসাদ
জুলাই ১৬, ২০১৮ ০১:৪০সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশের সেনাবাহিনী সন্ত্রাসবাদের মূলোৎপাটন করে গোটা সিরিয়াকে জঙ্গিমুক্ত করবে। দামেস্ক সফররত ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী হোসেইন জাবেরি আনসারির সঙ্গে রোববার এক বৈঠকে এ প্রত্যয় ব্যক্ত করেন বাশার আসাদ।
-
ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে: হামাস
জুলাই ১৬, ২০১৮ ০১:২৩ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ চলবে।
-
ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আয়রন ডোম ব্যর্থ: ইসরাইলের স্বীকারোক্তি
জুলাই ১৫, ২০১৮ ১৩:৪০ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম' আবারও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে স্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী আজ (রোববার) জানিয়েছে, গতকাল ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা ইহুদিবাদী উপশহরগুলো লক্ষ্য করে ১৭৪টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে মাত্র ৩০টি রকেট ও ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম হয়েছে 'আয়রন ডোম'।
-
কুনেত্রা প্রদেশে একটি গ্রাম পুনরুদ্ধার করল সিরিয় বাহিনী
জুলাই ১৫, ২০১৮ ১২:৪২সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কৌশলগত কুনেত্রা প্রদেশের একটি গ্রাম সন্ত্রাসীদের কাছে থেকে সিরিয় বাহিনী পুনরুদ্ধার করেছে বলে বলে ব্রিটেন ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে। এলাকাটি জর্ডান, লেবানন এবং অধিকৃত গোলান মালভূমি সীমান্তে অবস্থিত।
-
কুয়েতে বিশাল সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করবে আমেরিকা
জুলাই ১৪, ২০১৮ ১৪:৩৪ইরাক ও কুয়েতে আরো সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করবে আমেরিকা। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতির প্রচণ্ড বিরোধিতা উপেক্ষা করেই আমেরিকা এসব সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করছে।
-
গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল
জুলাই ১৪, ২০১৮ ১৩:১৭ইহুদিবাদী ইসরাইলের বিমানবাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে কয়েক দফা হামলা চালিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে একথা নিশ্চিত করেছে।
-
জর্দানকে মারকাভা ট্যাংক উপহার দিয়েছে ইসরাইল
জুলাই ১৪, ২০১৮ ১০:০৫শুভেচ্ছার নিদর্শনস্বরূপ আরব রাষ্ট্র জর্দানকে ইহুদিবাদী ইসরাইল ‘স্বঘোষিত অপরাজেয়’ মারকাভা ট্যাংক উপহার দিয়েছে। জর্দানের একটি যাদুঘরে এ ট্যাংক রাখা হয়েছে।