-
মার্কিন ‘শান্তি পরিকল্পনা’র প্রতি ৪ আরব দেশের সবুজ সংকেত
জুন ২৬, ২০১৮ ১৫:০০ফিলিস্তিন ইস্যুতে আমেরিকার কথিত শান্তি পরিকল্পনার প্রতি সবুজ সংকেত দিয়েছে চারটি আরব দেশ। বলা হচ্ছে- ফিলিস্তিনিদের অধিকার ছেড়ে দেয়া এবং ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষার ফরমুলা দিয়ে আমেরিকা এই শান্তি পরিকল্পনা তৈরি করেছে।
-
আফগানিস্তানে ৬৩ সন্ত্রাসী নিহত, দায়েশের ঘাঁটি ধ্বংস
জুন ২৬, ২০১৮ ১৪:২৮আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ সন্ত্রাসী নিহত হয়েছে। আফগান সেনা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন এলাকায় আরও অন্তত ২৪ সন্ত্রাসী আহত হয়েছে।
-
আফগানিস্তানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ঝটিকা সফর
জুন ২৬, ২০১৮ ১৪:২০ঝটিকা সফরে আজ কাবুলে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। তালেবানদের সঙ্গে কাবুলের আপোসের বিষয়টি পর্যালোচনা করা এবং আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতির বিষয়গুলো খতিয়ে দেখাই তাঁর এই সফরের উদ্দেশ্য বলে জানানো হয়েছে।
-
ফের আল আকসা মসজিদ অবমাননা: ইসরাইলের প্রতি আমেরিকার সমর্থন
জুন ২৬, ২০১৮ ১৩:৩৯আল আকসা মসজিদে সম্প্রতি ইহুদিবাদীদের অনুপ্রবেশ এবং এর প্রতি সমর্থন জানিয়ে মার্কিন নতুন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ সংবাদ মাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। সম্প্রতি ইসরাইলের পুলিশের সহযোগিতায় অভিবাসী ইহুদিবাদীরা নতুন করে আল আকসা মসজিদে প্রবেশ করে বিভিন্ন স্থানে অবাধে ঘুরে বেড়িয়েছে।
-
হযরত ইউসুফ (আ) এর মাজারে ইসরাইলি হামলা
জুন ২৬, ২০১৮ ১৩:৩০ইসরাইলি সেনাদের সহযোগিতায় ইহুদি উপশহরের শত শত অধিবাসী আজ হযরত ইউসুফ (আ) এর মাজারে হামলা চালিয়েছে। জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদিবাদীরা আজ সকালে ওই হামলা চালায়।
-
হুদায়দায় যুদ্ধবিরতির আহ্বান জানালো ইইউ
জুন ২৬, ২০১৮ ১০:১৪ইয়েমেনের হুদায়দা সমুদ্রবন্দর এলাকায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য যুদ্ধরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আগ্রাসনে যখন বন্দরনগরীর অবস্থা চরমে তখন ২৮ জাতির জোট গভীর উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানালো।
-
দামেস্ক বিমানবন্দরের কাছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
জুন ২৬, ২০১৮ ০৮:৫৭সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইহুদিবাদী ইসরাইলের ছোঁড়া দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।
-
ইয়েমেন যুদ্ধ: আবার নির্লজ্জভাবে সৌদি আরবের পক্ষ নিল আমেরিকা
জুন ২৬, ২০১৮ ০২:০৪ইয়েমেন সেনাবাহিনীর পক্ষ থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় দাবি করেছে, ইরানের সহযোগিতায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সেনাবাহিনী।
-
যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ক্ষেপণাস্ত্র শক্তিও তত বাড়বে: ইয়েমেন
জুন ২৫, ২০১৮ ২১:০৯ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, ইয়েমেন যুদ্ধ যত দীর্ঘায়িত হবে তাদের ক্ষেপণাস্ত্র শক্তিও তত বাড়বে। তিনি এক টুইটে এ কথা বলেছেন।
-
আমেরিকার ওপর আস্থা মানেই সন্ত্রাসবাদকে উৎসাহিত করা: ইরান
জুন ২৫, ২০১৮ ১৯:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, কিছু দেশ মনে করে আমেরিকার ওপর আস্থা রেখে তারা তাদের অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে- আমেরিকার ওপর আস্থা রাখার মানেই হলো সন্ত্রাসবাদকে উৎসাহিত করা।