-
১৮ মাস পর ইরানে রাষ্ট্রদূত পাঠালো কাতার
জুন ১৩, ২০১৮ ০৯:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। আগের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠানোর দেড় বছর পর কাতার এ পদক্ষেপ নিল।
-
একসঙ্গে সরকার গঠন করবে ইরাকের প্রধান ২ জোট
জুন ১৩, ২০১৮ ০৯:০৭ইরাকের নির্বাচনে বিজয়ী প্রধান দুই জোট 'সায়িরুন' ও 'ফাতাহ' একসঙ্গে সরকার গঠনে একমত হয়েছে। এই দুই জোট নির্বাচনে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেছে। গতকাল (মঙ্গলবার) নাজাফে এক যৌথ সংবাদ সম্মেলনে সমঝোতার ঘোষণা দিয়েছেন সায়িরুন জোটের প্রধান মুক্তাদা সাদর ও ফাতাহ জোটের প্রধান হাদি আল আমেরি।
-
আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে হুদায়দা শহরে সৌদি আগ্রাসন
জুন ১৩, ২০১৮ ০৮:৫০ইয়েমেনের হুদায়দা বন্দরনগরীতে সামরিক অভিযান শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট। সম্ভাব্য আগ্রাসনে শহরটির আড়াই লাখ মানুষ নিহত হতে পারে বলে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বার বার হুঁশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও সৌদি আরব এ আগ্রাসন শুরু করলো।
-
গোলান মালভূমিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে সিরিয়া
জুন ১৩, ২০১৮ ০১:২০সিরিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের ধারাবাহিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে ওই মালভূমিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী।
-
গাজায় ইসরাইল-মার্কিন বিরোধী বিক্ষোভ চলবে: ইসমাইল হানিয়া
জুন ১২, ২০১৮ ১৪:০৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার-বিরোধী বিক্ষোভ মিছিল অধিকৃত বায়তুল মুকাদ্দাসের ব্যাপারে ওয়াশিংটনের নতুন নীতির বিরুদ্ধে একটি জনপ্রিয় প্রতিবাদে রূপ নিয়েছে।
-
সিরিয়ায় হিজবুল্লাহ এবং ইরানের উপস্থিতির প্রয়োজন রয়েছে: কূটনীতিক
জুন ১২, ২০১৮ ১২:৪৭লেবাননে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার জেসিপকিন বলেছেন, সিরিয়া থেকে উগ্র সন্ত্রাসীরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত দেশটিতে লেবাননের প্রতিরোধকামী আন্দোলন হিজবুল্লাহ এবং ইরানের উপস্থিতির প্রয়োজন রয়েছে।
-
দায়েশকে হটিয়ে বুকামাল শহরের ওপর সিরিয় বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা
জুন ১২, ২০১৮ ১১:৩৩ইরাকি সীমান্তের কাছে অবস্থিত সিরিয়ার একটি কৌশলগত শহরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে তাকফিরি দায়েশের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সিরিয় বাহিনী। একইসঙ্গে অভিযানে শহরটি থেকে দায়েশ সন্ত্রাসীদের নির্মূল করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী।
-
জাতিসংঘের আদালতে আরব আমিরাতের বিরুদ্ধে অভিযোগ করল কাতার
জুন ১২, ২০১৮ ০১:০০সংযুক্ত আরব আমিরাতকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা করেছে কাতার। সৌদি আরবের নেতৃত্বে চার আরব দেশ কাতারের ওপর অবরোধ আরোপ করার এক বছর পর এ মামলা দায়ের করা হলো।
-
হামাস-ইরান সম্পর্ক সর্বোত্তম পর্যায়ে পৌঁছেছে: ইসমাইল হানিয়া
জুন ১১, ২০১৮ ১৪:৫২ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি জাতি ও প্রতিরোধ সংগ্রামের জন্য ইরান অনেক করেছে। এ জন্য ইসলামি ইরানকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
-
উত্তেজনার মাঝেই সিরিয়া সীমান্তে মহড়া চালালো ইসরাইল
জুন ১১, ২০১৮ ১৪:১৭অধিকৃত গোলান মালভূমিতে আকস্মিকভাবে সামরিক মহড়া শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়ার ওপর কয়েক দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর যখন ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে তখন এ মহড়া শুরু করল তেল আবিবের যুদ্ধবাজ সরকার।