-
হিজবুল্লাহ মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা ও সৌদি আরব
মে ১৭, ২০১৮ ১২:৩৭লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহসহ শীর্ষস্থানীয় কয়েক জন নেতার বিরুদ্ধে নতুনকরে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা ও তার আরব মিত্ররা। মার্কিন অর্থ বিভাগ এক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ ও উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেমসহ শীর্ষস্থানীয় পাঁচ নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
-
৫ বছর পর খুলে দেয়া হলো দামেস্ক-হোমস মহাসড়ক
মে ১৭, ২০১৮ ১২:২৯সিরিয়ার রাজধানী দামেস্কের সঙ্গে সংযুক্ত হোমস মহাসড়কটি পাঁচ বছর পর খুলে দেয়া হয়েছে। মহাসড়কটি কৌশলগত দিক দিয়ে বিশেষ গুরুত্বের দাবিদার বলে দেশটির সরকার জানিয়েছে।
-
ইরাকে নির্বাচনে বিজয়ী দলগুলো পরস্পরের অংশীদার: মুক্তাদা সাদর
মে ১৭, ২০১৮ ১১:৪৮ইরাকের সাদর ফ্রন্টের নেতা মুক্তাদা সাদর বলেছেন, সংসদ নির্বাচনে বিজয়ী দল ও জোটগুলো পরস্পরের অংশীদার। তিনি আজ (বৃহস্পতিবার) আরও বলেছেন, ইরাকের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত ইরাকে বসেই নেয়া হবে।
-
গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল
মে ১৭, ২০১৮ ০৮:০০ফিলিস্তিনের গাজায় জঙ্গিবিমানের সাহায্যে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। আজ (বৃহস্পতিবার) ভোরে গাজার উত্তর ও পশ্চিম অংশে জঙ্গিবিমান থেকে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, গাজার প্রতিরোধ সংগ্রামীদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো বিবরণ পাওয়া যায় নি।
-
সিরিয়ায় ফের হামলা চালালে ইসরাইলের হৃদপিণ্ডে আঘাত হানব: হিজবুল্লাহ
মে ১৭, ২০১৮ ০৭:৩২লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, 'দখলদার ইহুদিবাদী ইসরাইল যদি আবারও সিরিয়ায় হামলা চালায় তাহলে প্রতিরোধ-আন্দোলন ইসরাইলের হৃদপিণ্ডে আঘাত হানবে।' ইসরাইল-বিরোধী সফল ইসলামী গণ-প্রতিরোধ আন্দোলনের এই নেতা হিজবুল্লাহর বিশিষ্ট কমান্ডার মোস্তফা বদরুদ্দিনের দ্বিতীয় শাহাদাত-বার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন।
-
ইসরাইলের সঙ্গে সম্পর্ক করা হারাম: লেবাননের মুফতি
মে ১৬, ২০১৮ ১৩:৫০লেবাননের প্রভাবশালী মুফতি শেইখ রাশিদ কাব্বানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা হারাম। কোনো মুসলমানেরই উচিত নয় ইসরাইলের সঙ্গে আপোশ করা। তিনি আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।
-
ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: মুসলিম বিশ্বকে তুরস্ক
মে ১৫, ২০১৮ ১৮:২৭ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তে ইহুদিবাদী সেনাদের হাতে ৬০ ফিলিস্তিনি শহীদ হওয়ার পর তুর্কি প্রধানমন্ত্রী এ আহ্বান জানালেন।
-
সৌদি সেনা অবস্থানে আরো ক্ষেপণাস্ত্র হামলা
মে ১৫, ২০১৮ ১৬:০৬ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের একটি সামরিক ঘাঁটির ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্বল্প পাল্লার বাদ্র-১ নামের এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে।
-
সৌদি ফয়সাল সেনাঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন
মে ১৫, ২০১৮ ১৫:২৭ইয়েমেনের সেনাবাহিনী আজ(মঙ্গলবার) সৌদি আরবের সেনা ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনীর সহায়তায় দেশটির সেনাবাহিনী এ হামলা চালায়। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন জিজানের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে।
-
রোহিঙ্গা মুসলিম হত্যাযজ্ঞ "জাতিগত শুদ্ধি অভিযান": জাতিসংঘে কুয়েতি প্রতিনিধি
মে ১৫, ২০১৮ ১৫:২৫জাতিসংঘে কুয়েতের স্থায়ী প্রতিনিধি মানসুর আল ওতাইবি বলেছেন মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর যা ঘটছে তা জাতিগত শুদ্ধি অভিযান।