-
ইরাকি নির্বাচনে নাটকীয় মোড়; মুক্তাদার জোট এগিয়ে
মে ১৪, ২০১৮ ০৬:৩০ইরাকের জাতীয় সংসদে নির্বাচনের আংশিক ফলাফলে ধর্মীয় নেতা মুক্তাদা আস-সাদ্রের জোট প্রথম অবস্থানে রয়েছে। ইরাকের নির্বাচন কমিশন আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে। নির্বাচনে মুক্তাদার জোট ইরাকের কমিউনিস্ট পার্টির সঙ্গে জোট করেছে।
-
সৌদি’র অভ্যন্তরীণ সংকট ধামাচাপা দিতেই কাতার অবরোধ: দোহা
মে ১৪, ২০১৮ ০১:০১কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের অভ্যন্তরীণ কোন্দল ও সংকট থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে তার দেশের বিরুদ্ধে অবরোধ আরোপ করা হয়েছে।
-
নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন আমিরাত ও বাহরাইনের রাষ্ট্রদূত: এপি
মে ১৩, ২০১৮ ১৬:৫১ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন আমেরিকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের রাষ্ট্রদূত। গত মার্চ মাসে রাজধানী ওয়াশিংটনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
-
ইরাকের সংসদ নির্বাচন: এগিয়ে এবাদি, দ্বিতীয় অবস্থানে মুক্তাদা সাদর
মে ১৩, ২০১৮ ১৪:০৮ইরাকের সংসদ নির্বাচনের বেসরকারি প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। দেশটির নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল এবাদির নেতৃত্বাধীন 'আন-নাসর' জোট সবচেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে। এরপরই রয়েছে সাদর ফ্রন্টের প্রধান মুক্তাদা সাদরের নেতৃত্বাধীন 'আস-সায়েরুন' জোট।
-
মার্কিন দূতাবাস উদ্বোধন উপলক্ষে সেনা মোতায়েন দ্বিগুন করছে ইসরাইল
মে ১৩, ২০১৮ ০৯:২১অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস উদ্বোধনকে সামনে রেখে গাজা সীমান্ত ও পশ্চিম তীরে সেনা মোতায়েন দ্বিগুণ করার কথা ঘোষণা করেছে ইহুদিবাদী ইসরাইল।
-
ভেড়ার কলিজা রান্নায় বিশ্ব রেকর্ডের পথে তুরস্ক
মে ১৩, ২০১৮ ০৩:০৮তুরস্কের এড্রিন শহরে দুই টন বা ৫৪ মণ ভেড়ার কলিজা রান্না করে বিশ্ব রেকর্ড গড়ার পথে রয়েছে তুরস্ক।
-
সন্ত্রাসীরা ইসরাইলি অস্ত্র জমা দিয়েছে সিরিয় বাহিনীর কাছে
মে ১৩, ২০১৮ ০২:৩৯সিরিয়ার সেনাবাহিনীর কাছে বিপুল পরিমাণ অস্ত্র জমা দিয়েছে উগ্র সন্ত্রাসীরা। এসব অস্ত্র ইহুদিবাদী ইসরাইলে তৈরি।
-
সংকটের মূল কারণ সৌদি, ইসরাইল ও আমেরিকা: সিআইএ'র সাবেক কর্মকর্তা
মে ১২, ২০১৮ ১৮:৩৩সংকটের মূল কারণ সৌদি, ইসরাইল ও আমেরিকা: সিআইএর সাবেক কর্মকর্তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও মানবিক সংকটের মূল কারণ হলো সৌদি আরব, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা। আজ শনিবার একথা বলেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএর সাবেক কর্মকর্তা ও কাউন্টার টেরোরিজম স্পেশালিস্ট ফিলিপ গিরাল্ডি।
-
সিরিয়ার জবাব ইসরাইলের জন্য কঠোর বার্তা: লেবানন
মে ১২, ২০১৮ ১৪:৩৬লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি বলেছেন, অধিকৃত গোলানে ইসরাইলি সামরিক অবস্থানে আঘাত হেনে ইহুদিবাদী ইসরাইলকে কঠোর বার্তা দিয়েছে সিরিয়া। আজ (শনিবার) বার্তাসংস্থা এপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
-
ইয়েমেনে আমেরিকার তৈরি ক্লাস্টার বোমা ব্যবহার করছে সৌদি: সাংবাদিক
মে ১২, ২০১৮ ১২:৫১দারিদ্রপীড়িত ইয়েমেনে বেসামরিক ব্যক্তিদের ওপর বর্বরোচিত হামলায় সৌদি বাহিনী আমেরিকার তৈরি ক্লাস্টার বোমা ব্যবহার করছে বলে দেশটির বিশিষ্ট সাংবাদিক হাসান আল বুহাইতি অভিযোগ করেছেন।