-
অবিস্ফোরিত মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে হস্তান্তর
এপ্রিল ২০, ২০১৮ ০৬:৫০সিরিয়ার সরকার অবিস্ফোরিত দুটি মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে হস্তান্তর করেছে। গত শনিবার আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ার ওপর ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং এ দুটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয় নি।
-
সিরিয়ায় দায়েশ অবস্থানে হামলা করেছে ইরাকি এফ-১৬ বিমান
এপ্রিল ১৯, ২০১৮ ১৯:২৭ইরাকের বিমান বাহিনী জানিয়েছে, সিরিয়ার ভেতরে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে তারা বিমান হামলা করেছে। হামলায় ইরাকি বাহিনী এফ-১৬ জঙ্গিবিমান ব্যবহার করে।
-
গোয়েন্দা বিষয়ক যৌথ বৈঠক করল ইরান, রাশিয়া, সিরিয়া ও ইরাক
এপ্রিল ১৯, ২০১৮ ১৬:৪২ইরান, রাশিয়া, সিরিয়া ও ইরাকের সামরিক গোয়েন্দা কমিটি বাগদাদে বৈঠক করেছে। আজ (বৃহস্পতিবার) বাগদাদে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এ বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, চার দেশের শীর্ষ নেতাদের ইচ্ছায় গঠিত যৌথ গোয়েন্দা কমিটি দায়েশকে পরাজিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
-
ইরানের জবাবের আশঙ্কায় ইসরাইলিদের মধ্যে আতঙ্ক
এপ্রিল ১৯, ২০১৮ ১৩:২৬সিরিয়ার হোমস প্রদেশে 'টি-ফোর' বিমানঘাঁটিতে ইসরাইলি হামলার জবাব দিতে পারে ইসলামি ইরান। এ আশঙ্কায় ইসরাইলিদের নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইহুদিবাদী দৈনিক 'মায়ারিভ'-এর এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
-
সন্ত্রাসীদের চলে যেতে ৪৮ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছে সিরিয় বাহিনী
এপ্রিল ১৯, ২০১৮ ১২:৩৩সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অংশ থেকে তাকফিরি দায়েশ এবং আন-নুসরা সন্ত্রাসী গোষ্ঠীকে চলে যেতে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে এই নির্দেশনা না মানলে তাদেরকে বড় ধরনের সন্ত্রাস বিরোধী অভিযানের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দামেস্ক।
-
দ্বন্দ্ব সত্ত্বেও সৌদি মহড়ার সমাপনী অনুষ্ঠানে কাতার
এপ্রিল ১৯, ২০১৮ ০৮:১৭সৌদি আরবে অনুষ্ঠিত বহুজাতিক সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছে কাতার। দু দেশের মধ্যে মারাত্মক কূটনৈতিক টানাপড়েন থাকার পরও কাতারের চিফ অব স্টাফ ওই অনুষ্ঠানে যোগ দেন।
-
হুথি হামলায় মার্কিন ড্রোন ভূপাতিত; আমিরাতি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর হামলা
এপ্রিল ১৯, ২০১৮ ০৬:১৬ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে হুথি আনসারুল্লাহ সমর্থিত বিমান প্রতিরক্ষা ইউনিট। আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক এ খবর দিয়েছে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয় নি।
-
কোনো আরব দেশে আগ্রাসনকে আমরা সমর্থন করি না: লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ১৯, ২০১৮ ০৫:২২লেবানন যেকোনো আরব দেশের ওপর আগ্রাসনের বিরোধী। এ কথা বলেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল। তিনি মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভান ও ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী এলিস্টার বার্টের সঙ্গে ফোনালাপে বলেছেন, লেবানন কোনো আরব দেশের ওপর অন্যায়ভাবে হামলার বিরোধী। সিরিয়ায় হামলার জন্য ইহুদিবাদী ইসরাইল লেবাননের আকাশসীমা লঙ্ঘন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
-
সৌদি বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
এপ্রিল ১৯, ২০১৮ ০৪:৩১ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা গতকাল (বুধবার) সৌদি আরবের একটি বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি এ ক্ষেপণাস্ত্র সৌদি আরবের জিজান প্রদেশের একটি বিমানবন্দর লক্ষ্য করে ছোঁড়া হয়।
-
আগাম নির্বাচন ঘোষণা করেছেন এরদোগান
এপ্রিল ১৮, ২০১৮ ২০:০২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার দেশে আগাম নির্বাচন ঘোষণা করেছেন। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন আগামী বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু তিনি সে নির্বাচন এগিয়ে জুন মাসে এনেছেন।