-
গাজায় বিশাল বিক্ষোভের ডাক: ১০০ স্নাইপার মোতায়েন করল ইসরাইল
মার্চ ২৯, ২০১৮ ০২:০০অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবারের বিশাল বিক্ষোভকে সামনে রেখে গাজা সীমান্তে অন্তত ১০০ স্নাইপার মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল। এসব স্নাইপারকে ‘সর্বোচ্চ ক্ষমতা’ ও ‘তাজা গুলি’ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে বলে একটি ইসরাইলি দৈনিক খবর দিয়েছে।
-
ইয়েমেনে লেজে-গোবরে সৌদি জোট! যুদ্ধে বাড়ছে ইরানি প্রভাব: ইসরাইলি বিশেষজ্ঞ
মার্চ ২৮, ২০১৮ ১৫:৩৯ইসরাইলের দু'জন উচ্চপদস্থ নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছেন, সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন জোট ইয়েমেনের চলমান যুদ্ধে জিততে পারবে না।
-
'আগ্রাসন বন্ধ না হলে সৌদি আরবে আরও ক্ষেপণাস্ত্র ছুড়বে ইয়েমেন'
মার্চ ২৮, ২০১৮ ১৫:১০ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের মন্ত্রী আহমাদ আল-কানা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি আগ্রাসন বন্ধ না হলে ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার হবে। তিনি বলেন, সৌদি আরব যত বেশি হামলা চালাবে ইয়েমেনও তত বেশি ক্ষেপণাস্ত্র ছুড়বে। ইয়েমেনের টিভি চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
-
কাতারের আকাশসীমা লঙ্ঘন করেছে বাহরাইন; জাতিসংঘে অভিযোগ
মার্চ ২৮, ২০১৮ ১৩:৪২আকাশসীমা লঙ্ঘন করায় বাহরাইনের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ করেছে কাতার। কাতার বলেছে, গত রোববার বাহরাইনের একটি জঙ্গিবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। কাতারের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তাসংস্থা কিউএনএ বলেছে, এর মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে। বার্তা সংস্থাটি এর বেশি কিছু আর জানায় নি।
-
সিরিয়া যুদ্ধে শত্রুরা পরাজিত হয়েছে: বাশার আল জাফারি
মার্চ ২৮, ২০১৮ ০৭:৩০জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার প্রতিনিধি বাশার আল জাফারি বলেছেন, শত্রুরা যুদ্ধে পরাজিত হয়েছে। কূটনৈতিক ক্ষেত্রেও তারা পরাজয়বরণ করবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ক বৈঠকে মঙ্গলবার তিনি এ কথা বলেছেন।
-
পরমাণু সমঝোতা নিয়ে মার্কিন সুরে গান গাইলেন সৌদি যুবরাজ
মার্চ ২৮, ২০১৮ ০২:০৫পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা জেসিপিওএ বাতিল করার আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। তিনি দাবি করেছেন, জেসিপিওএ ইরানকে পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি থেকে বিরত রাখতে পারবে না।
-
ওয়াহাবি মতবাদ বিস্তারে আমেরিকার হাত থাকার কথা স্বীকার করল সৌদি আরব
মার্চ ২৭, ২০১৮ ১৪:১১সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাতকারে স্বীকার করেছেন, "আমেরিকার আহ্বানে সাড়া দিয়ে রিয়াদ বিশ্বব্যাপী উগ্র ওয়াহাবি মতবাদ বিস্তারের কাজ করছে।" তিনি বলেন, " শীতল যুদ্ধকালীন সময়ের প্রাচ্য ব্লককে মোকাবেলা করা ছিল ওয়াহাবি মতবাদ বিস্তারের উদ্দেশ্য।"
-
২ প্রেসিডেন্টের উপস্থিতিতে ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে ১৩ চুক্তি সই
মার্চ ২৭, ২০১৮ ১৪:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরান ও তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের উপস্থিতিতে আজ (মঙ্গলবার) এশকাবাদে ১৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এশকাবাদে পৌঁছার পর দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে এসব চুক্তি ও স্মারক সই করা হয়।
-
মিশরে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন চলছে; সিসির সমর্থকই তার প্রতিদ্বন্দ্বী
মার্চ ২৬, ২০১৮ ১৩:০০মিশরের তিনদিনব্যাপী বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে বিরোধীদলগুলো ভোট বর্জন করায় কেন্দ্রগুলোতের ভোটার উপস্থিতি খুবই কম বলে সাংবাদিকরা জানিয়েছেন। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আস-সিসি'র একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তারই সমর্থক মোস্তফা মুসা মোস্তফা।
-
ইয়েমেনে অবিলম্বে আগ্রাসন বন্ধ করুন: ইরান
মার্চ ২৬, ২০১৮ ১২:১৯ইরান অবিলম্বে ইয়েমেনের বিরুদ্ধে আরোপিত অবরোধ ও আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনে সৌদি আগ্রাসনের তিন বছর পূর্তিতে এক বিবৃতিতে ওই আহ্বান জানিয়েছে।