-
কুর্দি গেরিলাদের মানবিজে যেতে দেবেন না: আমেরিকাকে তুরস্ক
মার্চ ০৮, ২০১৮ ০৯:০৩সিরিয়ার কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র সদস্যদেরকে আফরিন থেকে মানবিজ শহরে না যেতে দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। গত ২০ জানুয়ারি থেকে আফরিন শহরে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তুর্কি সেনারা।
-
ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা অমার্জনীয় অপরাধ: হামাস
মার্চ ০৭, ২০১৮ ১৬:০৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, বিশ্বের মানুষ চায় না কোনো সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক। এ ধরনের পদক্ষেপ অমার্জনীয় অপরাধ। সংগঠনটি এক বিবৃতিতে এ কথা বলেছে।
-
গৌতা মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার সেনারা
মার্চ ০৭, ২০১৮ ১৪:৩৬উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাত থেকে পূর্ব গৌতা মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার সরকারি সেনারা। এ তথ্য নিশ্চিত করেছেন সিরিয়ার সামরিক বাহিনীর কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তা। তিনি বলেন, গৌতা শহরের ওপর থেকে সন্ত্রাসীদের অবরোধ ভেঙে দেয়ার ব্যবস্থা করবে সেনারা।
-
সৌদি যুবরাজকে আবু জাহেলের সঙ্গে তুলনা করলেন কাতারের আমিরের ভাই
মার্চ ০৭, ২০১৮ ০৯:২২সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে কুখ্যাত আবু জাহেলের সঙ্গে তুলনা করেছেন কাতারের আমিরের ভাই জুয়ান বিন হামাদ আলে সানি। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, যারা সব কিছুকে সংখ্যা ও আকার দিয়ে বিচার করে তারা কম বুদ্ধিসম্পন্ন এবং এ ধরনের ব্যক্তিরা শেষ পর্যন্ত পরাজিত হয়। মোহাম্মদ বিন সালমানের এক অবমাননাকর মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
-
ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর নয়া বাগাড়ম্বর
মার্চ ০৭, ২০১৮ ০৩:৪৮আমেরিকা সফররত ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারো ইরান বিরোধী বাগাড়ম্বর করে বলেছেন, ইরানকে প্রতিহত করতে হবে এবং ইসরাইল তা করে ছাড়বে।
-
সৌদির ওপর দিয়ে ইসরাইলে যাবে ভারতীয় বিমান; রিয়াদের অনুমোদন
মার্চ ০৬, ২০১৮ ১৭:০৫সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ভারতীয় বিমান ইহুদিবাদী ইসরাইলে যেতে পারবে। এ বিষয়ে সমস্ত বাধা দূর করার জন্য সৌদি সরকার ভারতীয় বিমানকে আকাশসীমা ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। তবে ভারত বিষয়টি গোপন করছে।
-
নিরাপদ করিডর প্রস্তুত, এবার আসতে পারেন: সন্ত্রাসীদের প্রতি রাশিয়া
মার্চ ০৬, ২০১৮ ১৪:৫১সিরিয়ার পূর্ব গৌতা এলাকা থেকে দামেস্কের সরকার বিরোধী সন্ত্রাসীরা যাতে অন্যত্র চলে যেতে পারে সে লক্ষ্যে রাশিয়া তাদের জন্য নিরাপদ পথ তৈরি করে দিয়েছে বলে মস্কো জানিয়েছে। রাজধানী দামেস্কের বেসামরিক ব্যক্তিদের ওপর ভয়াবহ হামলা চালিয়ে আসছে এসব সন্ত্রাসী।
-
যতদিন প্রয়োজন ততদিন ইরাকে থাকবে ন্যাটো সেনা
মার্চ ০৬, ২০১৮ ১৪:৪৪মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন ইরাকে থাকবে এ জোটের সেনারা।
-
কুর্দিদের কাছ থেকে অস্ত্র ফেরত নিন: আমেরিকাকে তুরস্ক
মার্চ ০৬, ২০১৮ ১৪:০২সিরিয়ার কুর্দি গেরিলাদের কাছে আমেরিকা যেসব অস্ত্র দিয়েছে তা ফেরত নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। মার্কিন সমর্থিত সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে তুরস্ক সন্ত্রাসী বলে মনে করে এং তুরস্কের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করে আংকারা।
-
'বেসামরিক নাগরিকদের গৌতা ছাড়ার অনুমতি দিয়েছে সন্ত্রাসীরা'
মার্চ ০৫, ২০১৮ ১৫:৩১রাশিয়া জানিয়েছে, সিরিয়ার পূর্ব গৌতা থেকে বেসামরিক লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুমতি দিয়েছে সন্ত্রাসীরা। সিরিয়ার সেনারা যখন পূর্ব গৌতার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে তার মধ্যে রাশিয়া এ তথ্য দিল।