-
পূর্ব গৌতায় আবারও রাসায়নিক হামলার পরিকল্পনা করেছে সন্ত্রাসীরা: সিরিয়া
মার্চ ০২, ২০১৮ ১২:১০আমেরিকা ও ব্রিটেনসহ পাশ্চাত্যের দেশগুলো সিরিয়ার পূর্ব গৌতায় রাসায়নিক হামলা চালিয়ে তা আসাদ সরকারের ওপর চাপিয়ে দেওয়ার জন্য নতুনকরে দিকনির্দেশনা দিয়েছে বলে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।
-
সিরিয়ায় অতিরিক্ত ৬০০ সেনা মোতায়েন করেছে আমেরিকা: রিপোর্ট
মার্চ ০২, ২০১৮ ০৬:০২ইরাক সীমান্তবর্তী সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে শত শত মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সিরিয়া সরকারের অনুমতি ছাড়াই ওই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা কার্যত দখল করে রেখেছে আমেরিকা।
-
তুর্কি হামলার মধ্যেই আফরিনে পৌঁছেছে সিরিয় ত্রাণবহর
মার্চ ০১, ২০১৮ ১৬:১৩আফরিন শহরে তুরস্কের সামরিক অভিযানের মধ্যেই সিরিয়ার একটি ত্রাণবহর পৌঁছেছে সেখানে। গত ২০ জানুয়ারি থেকে শহরটিতে হামলা চালাচ্ছে তুর্কি বাহিনী।
-
আজারবাইজানে ধর্মীয় নেতাদের ওপর আসছে কঠোর নিষেধাজ্ঞা
মার্চ ০১, ২০১৮ ১৫:১৮আজারবাইজান সরকার অভ্যন্তরীণ আইনে পরিবর্তন এনে সেদেশের ধর্মীয় নেতা ও ধর্মপ্রাণ মুসলমানদের ওপর নানা সীমাবদ্ধতা আরোপ করতে যাচ্ছে। বিশেষ করে এলহাম আলিয়েভ সরকার ফৌজদারি আইনে পরিবর্তন এনে বিদেশ থেকে যেসব ব্যক্তি ধর্মীয় বিষয়ে পড়াশোনা করে এসেছেন তাদের ওপর সীমাবদ্ধতা আরোপের পদক্ষেপ নিয়েছে।
-
ভবিষ্যত যুদ্ধে নাসরুল্লাহকে হত্যা করে বিজয় সুনিশ্চিত করব: ইসরাইল
মার্চ ০১, ২০১৮ ১৫:১২লেবাননের বিরুদ্ধে ভবিষ্যত যুদ্ধে দেশটির প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার বিষয়টি ইসরাইলের জন্য 'সুনিশ্চিত বিজয়' হিসেব গণ্য হবে বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী ইসরাইলের একজন সেনা কর্মকর্তা।
-
নিরাপত্তা প্রতিষ্ঠায় বাগদাদকে সহযোগিতা দিচ্ছে মস্কো: ইরাক
মার্চ ০১, ২০১৮ ১২:৫২ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফারি বলেছেন, তার দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মস্কোর কাছ থেকে সার্বিক সহযোগিতা পাচ্ছে বাগদাদ। একইসঙ্গে দুই দেশের মধ্যে নিয়মিতভাবেই তথ্য আদান প্রদান হচ্ছে বলেও জানান তিনি। তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের ফলে ইরাকের অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
-
পূর্ব গৌতার জঙ্গিদেরকে চিরদিন সহ্য করবে না রাশিয়া: পুতিন
মার্চ ০১, ২০১৮ ০৪:১৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার পূর্ব গৌতা অঞ্চলে তৎপর জঙ্গিদের হামলা অনির্দিষ্টকালের জন্য সহ্য করা হবে না। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত পূর্ব গৌতা থেকে রাজধানী লক্ষ্য করে যখন নির্বিচারে গোলাবর্ষণ করা হচ্ছে তখন এ হুঁশিয়ারি দিলেন পুতিন।
-
এবারও ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাশে ব্যর্থ হয়েছে আমেরিকা
ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ১৫:০৬আমেরিকা ইয়েমেনে তাদের অপরাধযজ্ঞ ঢাকার জন্য নতুন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী অভিযোগ তুলে বিশ্বজনমতকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে। কিন্তু এবারও তারা ব্যর্থ হয়েছে। ব্রিটেনের উত্থাপিত খসড়া প্রস্তাবের প্রতি সমর্থন দিয়ে আমেরিকা ইয়েমেনে তাদের অপরাধ ঢাকার চেষ্টা করলেও রাশিয়ার ভেটো দেয়ার কারণে তা বাতিল হয়ে যায়।
-
নাটকীয় পদত্যাগের পর প্রথম সৌদি সফরে হারিরি
ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ১৩:৫২লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরব সফরে গেছেন। প্রধানমন্ত্রী হারিরির গণমাধ্যম দপ্তর থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
-
সিরিয়ায় মার্কিন হামলা; আরো ২৪ বেসামরিক ব্যক্তি নিহত
ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ০৯:৩১সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।