-
এক বিঘত পরিমাণ ভূমির ওপর আঘাতও সহ্য করা হবে না: হিজবুল্লাহ
ফেব্রুয়ারি ২২, ২০১৮ ১৪:৫৬লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, লেবাননের সীমানার মধ্যে কোনো ধরণের আগ্রাসন সহ্য করা হবে না। তিনি আরও বলেছেন, অতীতে দেখা গেছে ইহুদিবাদীরা একটা ভূখণ্ড দখলের পর নতুন ভূখণ্ডের দিকে নজর দেয় এবং তা দখলের চেষ্টা চালায়।
-
সিরিয়ায় বেসামরিক এলাকায় আবারও মার্কিন হামলা; নিহত ১২
ফেব্রুয়ারি ২২, ২০১৮ ০৯:১৯সিরিয়ার দেইর আজ-জৌর প্রদেশে মার্কিন বিমান হামলায় অন্তত ১২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল (বুধবার) প্রদেশের ‘হাজিন’ এলাকায় এ হামলা চালানো হয়। এতে আহত হয় আরও অনেকে।
-
ইরাকে মার্কিন সেনার প্রয়োজন নেই: হাশ্দ আশ-শাবি
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১৬:২০ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ-শাবি বলেছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতন হয়েছে এবং এখন আর কোনো অজুহাতে ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতির প্রয়োজন নেই।
-
আফরিনে সিরিয়ার বাহিনী মারাত্মক পরিণতি বরণ করবে: তুরস্ক
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১৩:৫০তুরস্ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকায় সিরিয়ার যেসব সেনা কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি-কে সমর্থন দেবে তারা মারামত্ন পরিণতি বরণ করবে। এছাড়া, সিরিয়ার বাহিনীকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে বলেও সতর্ক করেছে।
-
দামেস্কে বেসামরিক ব্যক্তিদের ওপর হামলায় পশ্চিমা কর্মকর্তারা জড়িত: সিরিয়া
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১৩:৪০সিরিয়ার রাজধানী দামেস্ক এবং এর আশপাশে বেসামরিক ব্যক্তিদের ওপর সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের কাছে লিখিত অভিযোগ করেছে সিরিয় সরকার। একই সঙ্গে সিরিয়ায় তৎপর সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যেসব দেশ মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে দামেস্ক।
-
ইরানের বিরুদ্ধে আমাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি কেউ পাবে না: ইরাকি প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ০৯:৩৩ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি বলেছেন, বিশ্বের কোনো দেশকেই ইরানের বিরুদ্ধে ইরাকের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। গতকাল (মঙ্গলবার) রাজধানী বাগদাদে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
-
সিরিয়ার সরকারপন্থি যোদ্ধাদের ওপর তুর্কি বাহিনীর হামলা
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ২৩:০৭সিরিয়ার আফরিন এলাকায় দামেস্ক সরকারের অনুগত যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে তুরস্কের সামরিক বাহিনী। কুর্দি অধ্যুষিত আফরিন শহরে মঙ্গলবার এসব যোদ্ধা প্রবেশ করেছে। তুর্কি সেনাদের অভিযানের মুখে সিরিয়ার কুর্দি নাগরিকদের রক্ষার জন্য দামেস্কপন্থি যোদ্ধা আফরিন শহরে গেছে।
-
আসাদ সরকারের বিরুদ্ধে ফের সাজানো হচ্ছে 'রাসায়নিক হামলা'র নাটক
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১৭:১৮সিরিয়ায় আসাদ সরকারের বদনাম করার জন্য আবারও 'রাসায়নিক হামলা ঘটার' সাজানো নাটক বা প্রহসনের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
-
সিরিয় কুর্দিদের মদদ দেয়ার বিরুদ্ধে এরদোগানের হুমকির রহস্য
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১৬:০২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার আফরিনে তুর্কি সেনা অভিযানের মোকাবেলায় দেশটির উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের সহযোগিতা দেয়ার বিরুদ্ধে বাশার আসাদ সরকারকে হুমকি দিয়েছেন।
-
খুব শিগগিরই আফরিন শহর ঘিরে ফেলা হবে: তুর্কি প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১৩:৫০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই সিরিয়ার আফরিন শহর ঘিরে ফেলা হবে। আজ (মঙ্গলবার) ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।