ইউক্রেনের ২ বোমারু বিমান ধ্বংসের দাবি করল লোহানস্ক
https://parstoday.ir/bn/news/world-i104300-ইউক্রেনের_২_বোমারু_বিমান_ধ্বংসের_দাবি_করল_লোহানস্ক
রাশিয়া-স্বীকৃত লোহানস্ক প্রজাতন্ত্র দাবি করেছে তারা ইউক্রেনের দু'টি জঙ্গিবিমান ধ্বংস করেছে। লোহানস্কের পুলিশ বিভাগের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা 'তাস' জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনীর 'সুখো-২৪' নামের দু'টি বোমারু বিমান ভূপাতিত করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১২:৪৬ Asia/Dhaka
  • যুদ্ধবিধ্বস্ত একটি এলাকা
    যুদ্ধবিধ্বস্ত একটি এলাকা

রাশিয়া-স্বীকৃত লোহানস্ক প্রজাতন্ত্র দাবি করেছে তারা ইউক্রেনের দু'টি জঙ্গিবিমান ধ্বংস করেছে। লোহানস্কের পুলিশ বিভাগের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা 'তাস' জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনীর 'সুখো-২৪' নামের দু'টি বোমারু বিমান ভূপাতিত করা হয়েছে।

লোহানেস্কের আকাশে উড়ার সময় এগুলোকে আঘাত করা হয়। তবে পাইলটদের ভাগ্যে কী ঘটেছে তা জানায়নি রুশ গণমাধ্যম।

এদিকে, লোহানস্কের নিরাপত্তা বাহিনী আরও দাবি করেছে, তারা ইউক্রেন বাহিনীর দখলে থাকা একটি শহরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। অন্যান্য এলাকা উদ্ধারের কাজ চলছে। লোহানস্কের একটি  অংশের ওপর আগে থেকেই নিয়ন্ত্রণ বজায় রেখেছিল রুশপন্থীরা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ সকালে এক টিভি ভাষণে দোনবাস অঞ্চলে সামরিক অভিযান শুরুর খবর দিয়েছেন। তিনি ঐ অঞ্চলে অবস্থানকারী ইউক্রেনের সেনাদের বলেছেন, আপনারা অস্ত্র ফেলে যার যার বাড়িতে চলে যান।

পুতিন বলেছেন, সম্ভাব্য রক্তক্ষরণের পুরো দায় ইউক্রেনের।

রাশিয়া মিনস্ক চুক্তি লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করে আসছে। মিনস্ক চুক্তির প্রধান একটি শর্ত ছিল পূর্ব ইউক্রেন থেকে সামরিক স্থাপনা, সামরিক সরঞ্জাম ও ভাড়াটে সেনাদের সরিয়ে নিতে হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, ইউক্রেনে এখনো প্রায় ১০ হাজার বিদেশি সামরিক বিশেষজ্ঞ স্থায়ীভাবে রয়ে গেছেন। এই সেনাসদস্যদের মধ্যে চার হাজারই মার্কিন যুক্তরাষ্ট্রের।#   

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।