ন্যাটো জোটে ইউক্রেনের যোগ দেয়ার প্রতি মাত্র ৯ দেশের সমর্থন
https://parstoday.ir/bn/news/world-i114028-ন্যাটো_জোটে_ইউক্রেনের_যোগ_দেয়ার_প্রতি_মাত্র_৯_দেশের_সমর্থন
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের যোগ দেয়ার জন্য ইউক্রেনের প্রতি ৩০ সদস্যের মধ্যে মাত্র ৯ সদস্য রাষ্ট্র সমর্থন দিয়েছে। গতকাল (রোববার) চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, লাটভিয়া, উত্তর মেসিডোনিয়া, পোল্যান্ড, লিয়ায়ানয়িা, মন্টেনেগ্রো, রোমানিয়া এবং স্লোভাকিয়া ইউক্রেনের প্রতি তাদের সমর্থন ঘোষণা করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৩, ২০২২ ১৪:৩৪ Asia/Dhaka
  • ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি
    ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের যোগ দেয়ার জন্য ইউক্রেনের প্রতি ৩০ সদস্যের মধ্যে মাত্র ৯ সদস্য রাষ্ট্র সমর্থন দিয়েছে। গতকাল (রোববার) চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, লাটভিয়া, উত্তর মেসিডোনিয়া, পোল্যান্ড, লিয়ায়ানয়িা, মন্টেনেগ্রো, রোমানিয়া এবং স্লোভাকিয়া ইউক্রেনের প্রতি তাদের সমর্থন ঘোষণা করে।

দেশগুলো বলেছে, “২০০৮ সালে বুখারেস্টে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে সদস্যপদ দেয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছিল তার প্রতি আমরা দৃঢ় সমর্থন জানাই।”

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটো জোটে যোগ দেয়ার জন্য তার দেশের পক্ষ থেকে আবেদনের পরিকল্পনা ঘোষণার দুদিন পর এসব সদস্য সমর্থন জানিয়ে বক্তব্য দিল।

২০০৮ সালের বুখারেস্ট সম্মেলনে ইউক্রেন এবং জর্জিয়াকে সদস্য হিসেবে যুক্ত করার বিষয়ে তাদের আকাঙ্ক্ষাকে স্বাগত জানানো হয়েছিল তবে এই দুটি দেশের যোগ দেয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কোন সময়সীমা ঘোষণা করেনি ন্যাটো জোট।

এদিকে, সামরিক জোটে যোগ দেয়ার বিষয়ে জেলেনস্কির বক্তব্যের ওপর মন্তব্য করতে গিয়ে ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, যেকোন সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নিতে হবে। তিনি বলেন, “ন্যাটো ওপেন ডোর পলিসি অনুসরণ করে। এ মুহূর্তে ন্যাটোর কাছে অগ্রাধিকার পাচ্ছে ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিকভাবে সহায়তা করা। রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে এ মুহূর্তে এর দুটি হচ্ছে বড় জবাব।”# 

পার্সটুডে/এসআইবি/৩