জাপানে নিজ সেনাদের মদের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i11410-জাপানে_নিজ_সেনাদের_মদের_ওপর_নিষেধাজ্ঞা_দিল_আমেরিকা
জাপানে অবস্থানরত নৌ সেনাদের মদ ব্যবহারের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন নৌ বাহিনী। সেই সঙ্গে সেনাদের বিভিন্ন ধরনের অপরাধ বন্ধে তাদের চলাচলের ওপরও কড়াকড়ি আরোপ করেছে তারা। জাপানে মার্কিন সেনাদের সাম্প্রতিক কিছু অপরাধমূলক ঘটনায় স্থানীয়রা তীব্র প্রতিবাদ- বিক্ষোভ জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৭, ২০১৬ ১৫:০২ Asia/Dhaka
  • জাপানে নিজ সেনাদের মদের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা

জাপানে অবস্থানরত নৌ সেনাদের মদ ব্যবহারের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন নৌ বাহিনী। সেই সঙ্গে সেনাদের বিভিন্ন ধরনের অপরাধ বন্ধে তাদের চলাচলের ওপরও কড়াকড়ি আরোপ করেছে তারা। জাপানে মার্কিন সেনাদের সাম্প্রতিক কিছু অপরাধমূলক ঘটনায় স্থানীয়রা তীব্র প্রতিবাদ- বিক্ষোভ জানিয়েছে।

বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে জাপানের ওকিনাওয়া দ্বীপে একজন মার্কিন নৌ সেনাকে আটক করার একদিন পর এই ঘোষণা এলো।

২১ বছর বয়সি নৌ কর্মকর্তা আইমি মেজিয়াকে গত রোববার মধ্যরাতের কিছুক্ষণ পরই আটক করা হয়। একটি ব্যস্ততম মহাসড়কে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে ওকিনাওয়া পুলিশ দাবি করেছে। সেই সময় তিনি দূর্ঘটনা ঘটিয়েছিলেন বলে জানায় পুলিশ।

জাপানে মার্কিন নৌ বাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল ম্যাথিউ কার্টার বলেন, মার্কিন সেনাদের এলকোহল জনিত কিছু ঘটনা আমেরিকা এবং জাপানের মধ্যে সম্পর্কের টানাপড়েন সৃষ্টি করেছে। কার্টার বলেন, গত কয়েক দশক ধরে আমরা জাপানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রেখে আসছি। তিনি আরো বলেন, প্রত্যেক সেনাকে উপলব্দি করতে হবে যে তাদের কর্মকাণ্ড কিভাবে এই সম্পর্কের ওপর প্রভাব ফেলে।

এর আগে ২০ বছর বয়সী স্থানীয় এক তরুণেীকে ধর্ষণ ও হত্যার পর সেখানকার জনগণ মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছিল।#

পার্সটুডে/বাবুল আখতার/৭