আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় হাক্কানি নেটওয়ার্কের শীর্ষস্থানীয় নেতা নিহত
জুন ০৯, ২০১৬ ০৭:২৪ Asia/Dhaka
আফগাফিন্তানে মার্কিন ড্রোন হামলায় সিরাজউদ্দিন হাক্কানি নেটওয়ার্কের শীর্ষস্থানীয় এক নেতা নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা আজ(বৃহস্পতিবার) এ কথা জানিয়েছেন।
আফগানিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় পাকতিকা প্রদেশে গতরাতে এ ড্রোন হামলা চালানো হয়েছে। নিহত তালেবান নেতার নাম সিরাজউদ্দিন খাদামি বলে পাকতিকার গভর্নরের বিবৃতিতে উল্লেখ করা হয়। তালেবানকে অস্ত্র যোগানোর কাছে নিয়োজিত ছিলেন খাদামি।
এদিকে, গত মাসের ২২ তারিখে মার্কিন ড্রোন হামলায় তালেবান প্রধান মোল্লা আখতার মানসুর নিহত হয়েছিল। পাকিস্তানের বেলুচিস্তানে প্রদেশে এ ড্রোন হামলা চালানো হয়েছিল। পাকিস্তানে এ ড্রোন হামলার তীব্র প্রতিক্রিয়া হয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/৯
ট্যাগ