তোরখাম সীমান্ত সংঘর্ষ নিয়ে আলোচনার জন্য পাকিস্তান পৌঁছেছে আফগান প্রতিনিধি দল
https://parstoday.ir/bn/news/world-i12514-তোরখাম_সীমান্ত_সংঘর্ষ_নিয়ে_আলোচনার_জন্য_পাকিস্তান_পৌঁছেছে_আফগান_প্রতিনিধি_দল
আফগানিস্তানের একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ(সোমবার) পৌঁছেছে। গত সপ্তাহের সীমান্ত সংঘর্ষের বিষয়ে আলোচনার জন্য এ দল পাকিস্তানে গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২০, ২০১৬ ০৮:২৯ Asia/Dhaka
  • তোরখাম সীমান্ত সংঘর্ষ নিয়ে আলোচনার জন্য পাকিস্তান পৌঁছেছে আফগান প্রতিনিধি দল

আফগানিস্তানের একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ(সোমবার) পৌঁছেছে। গত সপ্তাহের সীমান্ত সংঘর্ষের বিষয়ে আলোচনার জন্য এ দল পাকিস্তানে গেছে।

আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কারজাই। পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের আমন্ত্রণে এ দলটি ইসলামাবাদ গেছে। তোরখাম সীমান্ত নিয়ে প্রায় সপ্তাহব্যাপী অচলাবস্থা নিয়ে আলোচনা করবে এ দল।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তোরকাম সীমান্তপথসহ সীমান্ত ব্যবস্থাপনার সঙ্গে জড়িত অন্যান্য ইস্যুতে আলোচনা হবে। পাকিস্তানের পক্ষ থেকে আফগান প্রতিনিধি দলের সফরকে স্বাগত জানানো হয়েছে।

খাইবার এজেন্সির তোরকাম পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সবচেয়ে ব্যস্ত সীমান্তপথ। সীমান্ত প্রহরীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ছয় দিন বন্ধ থাকার পর গত শনিবার এটি খুলে দেয়া হয়।#

পার্সটুডে/মূসা রেজা/২০