পাকিস্তানে জুতায় হিন্দু ধর্মীয় প্রতীক ব্যবহার: ধর্ম অবমাননার দায়ে দোকানদার গ্রেফতার
পাকিস্তানের সিন্ধু প্রদেশের পুলিশ হিন্দু ধর্ম অবমাননার দায়ে আজ(সোমবার) এক দোকানদারকে গ্রেফতার করেছে। হিন্দু ধর্মের পবিত্র ‘ওম’ প্রতীক দিয়ে জুতাকে অলংকৃত করার দায়ে তাকে আটক করা হয় বলে পুলিশ এবং দেশটির হিন্দু নেতারা জানিয়েছেন।
জাহানজেইব খাসখালিলিকে সিন্দু প্রদেশের তান্দো আদম জেলা থেকে আটক করা হয়। হিন্দু ধর্ম অবমাননার দায়ে দোকানদারের কঠোর শাস্তি দাবি করেছেন পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের নেতারা। পাকিস্তান হিন্দু পরিষদের নেতা রামেশ কুমার ভানকাওয়ানি এক বিবৃতিতে বলেন, ধর্ম অবমাননা আইনের আওতায় দোষী ব্যক্তিকে শাস্তি দেয়ার ক্ষেত্রে রাষ্ট্রকে তার ভূমিকা পালন করতে হবে।
বন্দর নগরী করাচি থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরপূর্বে তান্দো আদম জেলা অবস্থিত। পাকিস্তানের ৩০ লাখ হিন্দু ধর্মাবলম্বীদের বেশির ভাগ এ এলাকায় বসবাস করেন।
পাকিস্তানের ধর্ম অবমাননা আইনে যে কোনো ধর্মের অবমাননাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়। পবিত্র কোরআন এবং নবী হজরত মুহাম্মদ (সা)কে অবমাননার দায়ে এ আইনের আওতায় প্রাণদণ্ড দেয়ার বিধান রাখা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২০