‘পাকিস্তানের আফগান শরণার্থী শিবিরগুলো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে’
https://parstoday.ir/bn/news/world-i12592-পাকিস্তানের_আফগান_শরণার্থী_শিবিরগুলো_সন্ত্রাসীদের_অভয়ারণ্যে_পরিণত_হয়েছে’
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, তার দেশের ভেতরের আফগান শরণার্থী শিবিরগুলো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পাক বাহিনী অভিযান চালিয়ে উপজাতি অধ্যুষিত এলাকায় সন্ত্রাসীদের আস্তানাগুলো ধ্বংস করে দেয়ার পর শরণার্থী শিবিরগুলো সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয় বলে দাবি করেছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২১, ২০১৬ ০৭:৩৭ Asia/Dhaka
  • ‘পাকিস্তানের আফগান শরণার্থী শিবিরগুলো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, তার দেশের ভেতরের আফগান শরণার্থী শিবিরগুলো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পাক বাহিনী অভিযান চালিয়ে উপজাতি অধ্যুষিত এলাকায় সন্ত্রাসীদের আস্তানাগুলো ধ্বংস করে দেয়ার পর শরণার্থী শিবিরগুলো সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয় বলে দাবি করেছেন তিনি।

পাকিস্তানের বেসামরিক চ্যানেল সামা টিভিকে দেয়া সাক্ষাৎকারে সারতাজ আজিজ আরো বলেন, সীমান্তে অনিয়ন্ত্রিত যাতায়াতের কারণে আফগান শরণার্থী শিবিরগুলো পাকিস্তানের নিরাপত্তার জন্য সমস্যা হয়ে উঠেছে। তিনি আরো বলেন, পাক বাহিনী আফগান সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত এলাকাগুলোর ওপর নিজেদের নিয়ন্ত্রণ পুনঃ প্রতিষ্ঠা করেছে। কিন্তু পাক-আফগান সীমান্তে অনিয়ন্ত্রিত যাতায়াতের কারণে উপজাতি অধ্যুষিত এলাকা নিরাপদ থাকতে পারবে না।

আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি পর্যায়ক্রমে করা হবে এবং এ প্রক্রিয়ার জন্য একটি কর্মপরিকল্পনা দরকার।#

পার্সটুডে/মূসা রেজা/২১