রাশিয়াকে বিমান ঘাঁটি ব্যবহার করতে দেয়ার পরিকল্পনা নেই: তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i13747-রাশিয়াকে_বিমান_ঘাঁটি_ব্যবহার_করতে_দেয়ার_পরিকল্পনা_নেই_তুরস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের ইনজারলিক বিমান ঘাঁটি রাশিয়াকে ব্যবহার করতে দেয়ার কোনো পরিকল্পনা আঙ্কারার নেই। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিআরটি-কে দেয়া তার এ সংক্রান্ত সাক্ষাৎকারের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। টিআরটি-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দায়েশের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের সবার সঙ্গে সহযোগিতা করবে তুরস্ক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৫, ২০১৬ ০৮:১১ Asia/Dhaka
  • রাশিয়াকে বিমান ঘাঁটি ব্যবহার করতে দেয়ার পরিকল্পনা নেই: তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের ইনজারলিক বিমান ঘাঁটি রাশিয়াকে ব্যবহার করতে দেয়ার কোনো পরিকল্পনা আঙ্কারার নেই। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিআরটি-কে দেয়া তার এ সংক্রান্ত সাক্ষাৎকারের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। টিআরটি-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দায়েশের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের সবার সঙ্গে সহযোগিতা করবে তুরস্ক।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যারাই সক্রিয়ভাবে যোগ দিতে চায় তাদের জন্য ইনজারলিক বিমান ঘাঁটি খোলা রেখেছে আঙ্কারা। তিনি আরো বলেন, কেন রাশিয়ার সঙ্গে একই সহযোগিতা করা হবে না? এমন সহযোগিতার জন্য তুরস্ক প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

অবশ্য আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব দেয়া হচ্ছে কিনা তুর্কি মন্ত্রী সাক্ষাৎকারে সুনির্দিষ্টভাবে সে কথা উল্লেখ করেননি। এ ছাড়া, এ প্রস্তাবের বিষয়টি মস্কোকে জানানো হয়েছে কিনা তাও উল্লেখ করেননি তিনি।

কিন্তু সংবাদ মাধ্যমে তার বক্তব্য প্রকাশিত হওয়ার বিষয়ে গতকাল শেষ বেলায় চাভুসওগ্লু বলেন, তিনি এ কথা বলেন নি। তিনি দাবি করেন, “আমি বলেছি, আইএস’র বিরুদ্ধে লড়াইরত সবাইকে সহযোগিতা করতে আমারা প্রস্তুত রয়েছি।” তিনি এক্ষেত্রে দায়েশের ভিন্ন আরেকটি নাম ব্যবহার করেন।

তুরস্কের ইনজারলিক বিমান ঘাঁটিটি সিরিয়া সীমান্ত থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত । এ ঘাঁটিতে বর্তমানে আমেরিকা, জার্মানি, ব্রিটেন, সৌদি আরব ও কাতারের জঙ্গিবিমান রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৫