কলম্বিয়ার বিরুদ্ধে ট্রাম্পের সামরিক হুমকি বাস্তব: প্রেসিডেন্ট পেত্রো
https://parstoday.ir/bn/news/world-i155982-কলম্বিয়ার_বিরুদ্ধে_ট্রাম্পের_সামরিক_হুমকি_বাস্তব_প্রেসিডেন্ট_পেত্রো
পার্সটুডে- কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো তার দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকিকে বাস্তব হুমকি হিসেবে গণ্য করছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১১, ২০২৬ ১৮:০২ Asia/Dhaka
  • পেত্রো
    পেত্রো

পার্সটুডে- কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো তার দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকিকে বাস্তব হুমকি হিসেবে গণ্য করছেন।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন, ওয়াশিংটন অন্যান্য দেশকে নিজের সাম্রাজ্যের অংশ হিসেবে মনে করে এবং কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বাস্তব। তিনি যুদ্ধ এড়াতে কূটনীতির ব্যবহারের ওপর জোর দেন।

পেত্রোর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর কলম্বিয়ার বিরুদ্ধে হুমকি বাড়িয়ে দিয়েছেন। ভেনেজুয়েলায় হামলা ও দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের পর তিনি বলেন, কলম্বিয়ার বিরুদ্ধে একটি সামরিক অভিযান পরিচালনাও একটি ভালো আইডিয়া।

ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্টকে কোকেন উৎপাদনের সঙ্গে জড়িত বলে অভিযোগ করে বলেন, কলম্বিয়া খুবই রোগাক্রান্ত; এটি এমন এক অসুস্থ ব্যক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, যিনি কোকেন উৎপাদন করতে এবং তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে—তবে সে আর বেশি দিন এ কাজ করতে পারবে না।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন