ট্রাম্প মার্কিন জনগণের জন্য বিরাট কলঙ্ক: কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
https://parstoday.ir/bn/news/world-i157500-ট্রাম্প_মার্কিন_জনগণের_জন্য_বিরাট_কলঙ্ক_কলম্বিয়া_বিশ্ববিদ্যালয়ের_অধ্যাপক
যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সরকারে এমন এক পাগল ব্যক্তি ক্ষমতায় রয়েছে যেকিনা আমাদেরকে গভীর সংকটে ফেলেছে এবং ডোনাল্ড ট্রাম্প এই দেশের জনগণের জন্য বিরাট কলঙ্ক।
(last modified 2026-03-04T11:11:38+00:00 )
মার্চ ০৪, ২০২৬ ১৭:০৭ Asia/Dhaka
  • কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফরি সাক্স
    কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফরি সাক্স

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সরকারে এমন এক পাগল ব্যক্তি ক্ষমতায় রয়েছে যেকিনা আমাদেরকে গভীর সংকটে ফেলেছে এবং ডোনাল্ড ট্রাম্প এই দেশের জনগণের জন্য বিরাট কলঙ্ক।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, অধ্যাপক জেফরি সাক্স এক ভিডিও সাক্ষাতে বলেছেন, ক্ষমতায় বসা এই পাগল ব্যক্তি আমাদের সবাইকে বিপদে ফেলেছে। ট্রাম্প যেমনটি পশ্চিম এশিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে ঠিক তেমনি আমাদের দেশকেও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত গুরুতর ব্যাপার।

এই অধ্যাপক আরো বলেন, আপনি যদি প্রশ্ন করেন আমাদের দেশের রাস্তাঘাট ও ব্রিজ কেন বেশিদিন কাজ করে না, কেন অবকাঠামোগুলো ভেঙে পড়ছে, কেন জীবনমান উন্নত হওয়ার পরিবর্তে অবনতি হচ্ছে-তাহলে এর উত্তর হচ্ছে, আমরা ট্রিলিয়ন ডলার যুদ্ধের পেছনে ব্যয় করছি। আর সে কারণেই ট্রাম্প আমেরিকার জনগণের জন্য অনেক বড় কলঙ্ক।#

পার্সটুডে/এমআরএইচ/৪   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।