গার্ডিয়ান: যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানিদের বিক্ষোভকে কাজে লাগাতে চাইছে
https://parstoday.ir/bn/news/world-i156004-গার্ডিয়ান_যুক্তরাষ্ট্র_ও_ইসরায়েল_ইরানিদের_বিক্ষোভকে_কাজে_লাগাতে_চাইছে
পার্স-টুডে: একটি ব্রিটিশ গণমাধ্যম লিখেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিছু ইরানি নাগরিকের বিক্ষোভকে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করতে চায়।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১২, ২০২৬ ১৫:৩১ Asia/Dhaka
  • মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্স-টুডে: একটি ব্রিটিশ গণমাধ্যম লিখেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিছু ইরানি নাগরিকের বিক্ষোভকে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করতে চায়।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান রবিবার এক সম্পাদকীয়তে লিখেছে: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছেন যে তারা ইরানের জনগণকে সাহায্য করতে চান; কিন্তু বাস্তবে তারা নিজ নিজ স্বার্থসিদ্ধির জন্য এই পরিস্থিতিকে কাজে লাগাতে চাইছেন এবং এতে ইরানিদের দুর্ভোগই বাড়বে।

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গার্ডিয়ান ইরানের সাম্প্রতিক ঘটনাবলির প্রসঙ্গে উল্লেখ করেছে যে ট্রাম্প, যিনি ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর গ্রেপ্তারে উচ্ছ্বসিত, মনে করছেন যে তিনি ইরানের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারবেন।

সম্পাদকীয় অনুযায়ী, নেতানিয়াহুর দীর্ঘ ইতিহাস রয়েছে ট্রাম্পকে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে প্ররোচিত করার, কিন্তু এর মূল্য চুকাতে হবে ইরানের নাগরিকদের এবং অঞ্চলটির অন্যান্য জনগণকে।

এই নিবন্ধ এমন সময়ে প্রকাশিত হয়েছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রকাশ্যে ইরানের অস্থিরতাকারীদের সমর্থন করছেন। #

পার্স টুডে/এমএএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।