স্কি শাখার দুই মার্কিন অলিম্পিক খেলোয়াড় বললেন: আমরা স্বদেশের প্রতিনিধি নই!
https://parstoday.ir/bn/news/world-i156858-স্কি_শাখার_দুই_মার্কিন_অলিম্পিক_খেলোয়াড়_বললেন_আমরা_স্বদেশের_প্রতিনিধি_নই!
পার্স টুডে – যুক্তরাষ্ট্রের দুই স্কি খেলোয়াড় শীতকালীন অলিম্পিকে ট্রাম্প সরকারের হাতে দেশটির জনগণের হত্যাকাণ্ডের পর এই দলের জার্সি পরতে নিজেদের খারাপ লাগার অনুভূতি প্রকাশ করেছেন।
(last modified 2026-02-09T14:47:25+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২৬ ১৬:৪১ Asia/Dhaka
  • ডানে: মার্কিন অলিম্পিক স্কি খেলোয়াড় হান্টার হেস বামে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    ডানে: মার্কিন অলিম্পিক স্কি খেলোয়াড় হান্টার হেস বামে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্স টুডে – যুক্তরাষ্ট্রের দুই স্কি খেলোয়াড় শীতকালীন অলিম্পিকে ট্রাম্প সরকারের হাতে দেশটির জনগণের হত্যাকাণ্ডের পর এই দলের জার্সি পরতে নিজেদের খারাপ লাগার অনুভূতি প্রকাশ করেছেন।

গত মাসে মিনিয়াপোলিস শহরে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক দপ্তরের (আইসিই) কর্মকর্তাদের হাতে দু’জন নিহত হওয়ার পর সারা যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয় এবং প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিজস্ব স্টাইলে প্রতিবাদ করছেন।

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, অলিম্পিক স্কি খেলোয়াড় হান্টার হেস ইতালিতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের দমনমূলক নীতির সমালোচনা করে বলেছেন,“আমি শুধু যুক্তরাষ্ট্রের পতাকা বহন করছি বলেই এর মানে এই নয় যে আমি এই দেশের সবকিছুর প্রতিনিধিত্ব করি।”

একই সম্মেলনে যুক্তরাষ্ট্রের স্কি দলের আরেক সদস্য ক্রিস লিলিস বলেন,“অনেক সময় ক্রীড়াবিদরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন বিষয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করতে দ্বিধায় থাকেন। যুক্তরাষ্ট্রে যা ঘটছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এসব মন্তব্যে নিজের ক্ষোভ লুকাতে পারেননি। তিনি বলেন,“অলিম্পিক স্কি খেলোয়াড় হান্টার হেস একজন প্রকৃত পরাজিত। সে বলে যে বর্তমান শীতকালীন অলিম্পিকে সে তার দেশের প্রতিনিধিত্ব করছে না। যদি তাই হয়, তাহলে তার আদৌ দলে থাকা উচিত ছিল না। দুর্ভাগ্যজনক যে সে দলে আছে। তার মতো কাউকে সমর্থন করা সত্যিই কঠিন।” #

পার্স টুডে/এমএএইচ/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।