ইরানের ওপর হামলার কারণে জিহাদ ফরজ হয়েছে: পাকিস্তানি জামায়াতের নায়েবে আমির
-
মাওলানা আবদুল হক হাশেমি
পার্সটুডে- পাকিস্তানের জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুল হক হাশেমি এক ভিডিও সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের পক্ষ থেকে ইরানের ওপর হামলা এবং ইসলামী বিপ্লবের নেতা ও শীর্ষ কমান্ডারদের শাহাদাত সম্পর্কে সবাই অবগত।
তিনি বলেন, এই বড় আগ্রাসন ইসলামী শরিয়তের ভিত্তিতে মুসলিম উম্মাহর ওপর জিহাদকে ফরজ করে দিয়েছে এবং এতে অংশ না নেওয়ার জন্য আর কোনো ধর্মীয় অজুহাত অবশিষ্ট নেই।
তিনি আরও বলেন, যদিও সীমান্তসংক্রান্ত সীমাবদ্ধতার কারণে অন্য মুসলমানরা বাধার সম্মুখীন হতে পারে, কিন্তু ইরানের জনগণের জন্য এই জিহাদ এখন তাৎক্ষণিক ফরজ। ইরানের আলেমরাও ফতোয়া দিয়েছেন যে, ইহুদিবাদী ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের প্রত্যক্ষ সহযোগীদের বিরুদ্ধে লড়াই করা ফরজে।
এই বিশিষ্ট সুন্নি আলেম আরও বলেন, এই সংবেদনশীল সময়ে আমরা ইরানের জনগণের প্রতি সালাম ও শুভেচ্ছা জানাই এবং শত্রুর মোকাবিলায় তাদের দৃঢ়তা ও সাহসের প্রশংসা করি। এখন ইরানকে সমর্থন করা পুরো মুসলিম উম্মাহর জন্য অপরিহার্য হয়ে উঠেছে।#
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।