প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার মার্কিন অনুরোধে পোল্যান্ডের 'না'
-
প্যাট্রিয়টের অনুরোধে পোল্যান্ডের 'না'
পার্সটুডে-আমেরিকা পোল্যান্ডকে একটি প্যাট্রিয়ট সিস্টেম দিতে অনুরোধ করেছিল।
কিন্তু পোল্যান্ড ইরানের বিরুদ্ধে যুদ্ধে পশ্চিম এশিয়ায় ওই সিস্টেম পাঠাতে অস্বীকার করেছে। ওয়ারশ ওয়াশিংটনের অনুরোধে সরাসরি "না" বলে দিয়েছে।
পার্সটুডে আরও জানায়, এমন সময় ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে আরোপিত যুদ্ধে তাদের ইউরোপীয় মিত্রদের কাছ থেকে 'না' শুনতে পেল যখন স্পেনও বারবার এই যুদ্ধের বিরোধিতা করেছে।
পোল্যান্ডের বিরোধিতার আগে স্পেন ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে এই যুদ্ধকে "অবৈধ" বলেও অভিহিত করেছে।
ইতালিও মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাখ্যান করেছে এবং ইরানের বিরুদ্ধে হামলায় আমেরিকাকে সিগোনলায় তাদের বিমান ঘাঁটি ব্যবহার করতে বাধা দিয়েছে।
ইরানের বিরুদ্ধে আরোপিত যুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার অভাব বারবার মিডিয়ায় শিরোনাম হয়েছে। অবশেষে ওয়াশিংটন বিশ্বের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা তাদের প্যাট্রিয়ট এবং থাড প্রতিরক্ষা ব্যবস্থা পশ্চিম এশিয়ায় স্থানান্তর করতে বাধ্য হয়েছে।#
পার্সটুডে/এনএম/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।