অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল: ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অবৈধ
https://parstoday.ir/bn/news/world-i158990-অ্যামনেস্টি_ইন্টারন্যাশনাল_ইরানের_ওপর_যুক্তরাষ্ট্র_ও_ইসরায়েলের_হামলা_অবৈধ
পার্সটুডে- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাপরিচালক ইরানের ওপর সামরিক আগ্রাসনকে অবৈধ বলে অভিহিত করেছেন।
(last modified 2026-04-29T16:50:27+00:00 )
এপ্রিল ৩০, ২০২৬ ০১:২০ Asia/Dhaka
  • কালামার
    কালামার

পার্সটুডে- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাপরিচালক ইরানের ওপর সামরিক আগ্রাসনকে অবৈধ বলে অভিহিত করেছেন।

ইসনা’র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাপরিচালক অ্যাগনেস কালামার এক বিবৃতিতে ২৮ ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে আইনগত দিক থেকে অবৈধ বলে উল্লেখ করেন।‌

বিবৃতিতে আরও বলা হয়, "২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অবৈধ এবং এটি জাতিসংঘ সনদে উল্লেখিত বলপ্রয়োগের ওপর নিষেধাজ্ঞার লঙ্ঘন। সেই সময় থেকে ৫০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং পশ্চিম এশিয়াজুড়ে লাখো বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে, কারণ সংঘর্ষ পুরো অঞ্চলে তীব্রতর হয়েছে। বেসামরিক মানুষ ও অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একই সময়ে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রকাশ্যে যুদ্ধাপরাধ এমনকি গণহত্যা সংঘটনের হুমকি দিয়েছেন এবং ইরানে ‘পুরো সভ্যতা’ ধ্বংস করার কথাও বলেছেন।”‌

কালামার আরও বলেন, “২০২৫ সালে গাজা এবং ২০২৪ সালে লেবাননে যে তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তা স্পষ্টভাবে ইসরায়েলের বেসামরিক মানুষের ওপর হামলা থামাতে ব্যর্থ হয়েছে। এরপর থেকে ৭৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই বিমান হামলা ও বেসামরিক সম্পদের ব্যাপক ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে।”‌তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন একটি স্পষ্ট রেড লাইন টানতে হবে; একটি টেকসই ও বাস্তব যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য সবার পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশগুলোতে সশস্ত্র সংঘর্ষ সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত।”#

পার্সটুডে/এস এ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকু