আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ: জাতিসমূহের স্বাস্থ্যই বৈশ্বিক স্থিতিশীলতার মূল ভিত্তি
https://parstoday.ir/bn/news/world-i159898-আন্তর্জাতিক_নিরাপত্তা_পরিষদ_জাতিসমূহের_স্বাস্থ্যই_বৈশ্বিক_স্থিতিশীলতার_মূল_ভিত্তি
পার্সটুডে- রুশ নিরাপত্তা পরিষদের তত্ত্বাবধানে মস্কোতে আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদের বৈঠক শুরু হয়েছে, যেখানে ১২০টি দেশের ১৪০টিরও বেশি প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে।
(last modified 2026-06-01T05:57:16+00:00 )
জুন ০১, ২০২৬ ১১:৫৪ Asia/Dhaka
  • আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদের বৈঠক
    আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদের বৈঠক

পার্সটুডে- রুশ নিরাপত্তা পরিষদের তত্ত্বাবধানে মস্কোতে আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদের বৈঠক শুরু হয়েছে, যেখানে ১২০টি দেশের ১৪০টিরও বেশি প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে।

ব্রিকস টিভি নেটওয়ার্ককে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদের বৈঠকে উপস্থিত বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতিসমূহের স্বাস্থ্যকে বৈশ্বিক স্থিতিশীলতার একটি কেন্দ্রীয় উপাদান হিসেবে অভিহিত করেছেন এবং মহামারী, জৈবিক ঝুঁকি ও স্বাস্থ্য ব্যবস্থার হুমকি মোকাবেলায় আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা জোরদার করার ওপর জোর দিয়েছেন।

আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রথম দিনে, রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে “জাতিসমূহের স্বাস্থ্যের জন্য সহযোগিতার শক্তি” শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। মূল বক্তব্যে, রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো ২০৩০ সাল পর্যন্ত দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের প্রধান অগ্রাধিকারগুলো তুলে ধরেন, যার মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, অসংক্রামক রোগ প্রতিরোধ, ডিজিটাল রূপান্তর এবং বিশেষজ্ঞের সংখ্যা বৃদ্ধির জন্য কার্যকর কর্মী নীতি।

তিনি রাশিয়ায় ভ্যাকসিন প্রযুক্তির একটি বিশেষ মজুদের অস্তিত্বের কথা উল্লেখ করে জোর দিয়ে বলেন যে মহামারী, জৈবিক ঝুঁকি, অসংক্রামক রোগ, শ্রমিকের অভাব এবং সাইবার হুমকি শুধু স্বাস্থ্য ব্যবস্থার সাথেই নয়, বরং দেশগুলোর জাতীয় নিরাপত্তার সাথেও সম্পর্কিত। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও ডিজিটালকরণের যুগে একটি নিরাপদ তথ্য জগৎ তৈরির লক্ষ্যে ব্রিকস টিভি কে দেওয়া সাক্ষাৎকারে ব্রিকস দেশগুলোর মধ্যে সমন্বয় ও অভিন্ন অবস্থান তৈরির আহ্বান জানান। #

পার্সটুডে/এমআরএইচ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।