ইরানকে ২০০ কোটি ইউরো ঋণ দিচ্ছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i16003-ইরানকে_২০০_কোটি_ইউরো_ঋণ_দিচ্ছে_রাশিয়া
ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ২০০ কোটি ইউরো ঋণ দিচ্ছে রাশিয়া। এর মধ্যে ১০০ কোটি ইউরো বিদ্যুৎখাতের উন্নয়নে বরাদ্দ দেয়া হবে। এ অর্থ ব্যয়ে ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিদ্যুৎ স্থাপনা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ৩০, ২০১৬ ১৮:২৮ Asia/Dhaka
  • মাহমুদ ওয়ায়েজি এবং আলেকজান্ডার নোভাক (বামে)
    মাহমুদ ওয়ায়েজি এবং আলেকজান্ডার নোভাক (বামে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ২০০ কোটি ইউরো ঋণ দিচ্ছে রাশিয়া। এর মধ্যে ১০০ কোটি ইউরো বিদ্যুৎখাতের উন্নয়নে বরাদ্দ দেয়া হবে। এ অর্থ ব্যয়ে ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিদ্যুৎ স্থাপনা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক।

তিনি জানান, “বিদ্যুৎখাতে ঋণ দেয়ার জন্য এরইমধ্যে একটি খসড়া চুক্তি তৈরি করা হয়েছে। মোট ঋণ হবে ২২০ কোটি ইউরো যার মধ্যে ১০০ কোটি ইউরো থাকবে বিদ্যুৎ স্থাপনা নির্মাণের জন্য। রাজধানী মস্কোয় ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মাহমুদ ওয়ায়েজির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান রুশ মন্ত্রী নোভাক। ইরান ও রাশিয়া বাণিজ্যিক এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে কাজ করছে।

শুক্রবারের এ বৈঠকে দু পক্ষ পাঁচ বছরের কৌশলগত সহযোগিতা পরিকল্পনার বিষয়ে একমত হয়েছে। এ বৈঠকেই ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে একটি বিদ্যুৎ স্থাপনা নির্মাণের বিষয়ে চুক্তি সই হয়। এ স্থাপনা নির্মাণ হলে ইরান জাতীয় গ্রিডে আরো ১৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করতে সক্ষম হবে।#

পার্স টুডে/সিরাজুল ইসলাম/৩০