আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করিনি: ইতালির প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i160750-আমরা_ইরানের_বিরুদ্ধে_যুদ্ধে_অংশগ্রহণ_করিনি_ইতালির_প্রধানমন্ত্রী
পার্সটুডে- ইতালির প্রধানমন্ত্রী দাবি করেছেন, তাঁর দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়নি। ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ফ্রান্স ও ইতালির মধ্যে ৩৬তম আন্তঃসরকারি বৈঠকের পর ন্যাটো মহাসচিব মার্ক রুটের এ সংক্রান্ত মন্তব্যের প্রতিক্রিয়ায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জোর দিয়ে বলেছেন, রোম কখনোই ইরান যুদ্ধে অংশ নেয়নি।
(last modified 2026-06-26T10:48:51+00:00 )
জুন ২৬, ২০২৬ ১৬:৪২ Asia/Dhaka
  • জর্জিয়া মেলোনি
    জর্জিয়া মেলোনি

পার্সটুডে- ইতালির প্রধানমন্ত্রী দাবি করেছেন, তাঁর দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়নি। ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ফ্রান্স ও ইতালির মধ্যে ৩৬তম আন্তঃসরকারি বৈঠকের পর ন্যাটো মহাসচিব মার্ক রুটের এ সংক্রান্ত মন্তব্যের প্রতিক্রিয়ায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জোর দিয়ে বলেছেন, রোম কখনোই ইরান যুদ্ধে অংশ নেয়নি।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রুটে বলেছেন, ইতালিসহ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশগুলো তথাকথিত "এপিক ফিউরি" অভিযানকে সমর্থন করার জন্য গোপনে তাদের ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিয়েছিল।

ন্যাটো মহাসচিব আরও বলেন: "আপনি যদি ইতালির দিকে তাকান, দেখবেন অপারেশন এপিক ফিউরিকে সমর্থন করার জন্য এর ঘাঁটিগুলো থেকে ৫০০টি মার্কিন বিমান উড্ডয়ন করেছে। এটি একটি বিশাল সংখ্যা।"

মেলোনি বলেন: "ন্যাটো মহাসচিব আসলে ভিন্ন দুটি বিষয়কে গুলিয়ে ফেলেছেন এবং সেগুলোকে অনুমোদিত উড্ডয়নের সাথে গুলিয়ে ফেলেছেন।" পরে তিনি তাঁর কথা সংশোধন করেন। এ ধরনের বিষয় নিয়ে কথা বলার সময় সতর্ক থাকা উচিত বলে উল্লেখ করে ইতালির প্রধানমন্ত্রী আরও বলেন, রুটের "অনিচ্ছাকৃত" মন্তব্যের আন্তর্জাতিক প্রতিক্রিয়া হতে পারে।

তিনি স্পষ্ট করে বলেন, তিনি ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রুস্তোর এই বক্তব্যের সঙ্গে একমত যে, রোম ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেনি। তিনি জোর দিয়ে বলেন: "আমরা ইরান যুদ্ধে অংশগ্রহণ করিনি।"

মেলোনি আরও যোগ করেন: "তাছাড়া, যদি আমরা ইরান যুদ্ধে অংশগ্রহণ করতাম, তাহলে মার্কিন প্রেসিডেন্ট হতাশা প্রকাশ করতেন না”।

এদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে ফোনে কথা বলেন এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইতালীয় সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে ন্যাটো মহাসচিবের বক্তব্য অস্বীকার করেন।#

পার্সটুডে/এমআরএইচ/২৬