হরমজু প্রণালিতে জাহাজ থেকে নাবিক সরানোর অভিযান স্থগিত: আইএমও
https://parstoday.ir/bn/news/world-i160764-হরমজু_প্রণালিতে_জাহাজ_থেকে_নাবিক_সরানোর_অভিযান_স্থগিত_আইএমও
পার্সটুডে- আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির ফলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আটকে পড়া ১১ হাজারের বেশি নাবিককে সরিয়ে নেওয়ার পথ তৈরি হয়েছিল। এর মাত্র কয়েক দিন পরই এ উদ্ধার অভিযান স্থগিতের সিদ্ধান্ত এল।
(last modified 2026-06-26T18:34:18+00:00 )
জুন ২৭, ২০২৬ ০০:৩৪ Asia/Dhaka
  • হরমুজ প্রণালী
    হরমুজ প্রণালী

পার্সটুডে- আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির ফলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আটকে পড়া ১১ হাজারের বেশি নাবিককে সরিয়ে নেওয়ার পথ তৈরি হয়েছিল। এর মাত্র কয়েক দিন পরই এ উদ্ধার অভিযান স্থগিতের সিদ্ধান্ত এল।

এক বিবৃতিতে আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ বলেন, ‘আইএমওর উদ্ধার পরিকল্পনা শুরু হওয়ার পর ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজ সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আমাদের উদ্ধারের তালিকায় থাকা অন্যান্য জাহাজ এবং এই অঞ্চলে অবস্থানরত সবার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা রয়েছে কি না, তা পুনর্মূল্যায়ন করতে আমি সাময়িকভাবে এ কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’

আর্সেনিও ডোমিঙ্গুয়েজ জানান, ওমান উপসাগরে একটি জাহাজে হামলার খবর পেয়েছেন তিনি। এটি হরমুজ প্রণালি পার হয়েছিল। জাহাজটি আইএমওর উদ্ধার কার্যক্রমের আওতায় কাজ করছিল না।
ডোমিঙ্গুয়েজ বলেন, ‘আমি সব সময় বলেছি যে নাবিকদের নিরাপত্তাই সবার আগে। তাই একটি সমন্বিত পদক্ষেপ এবং নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত উদ্ধার পরিকল্পনা স্থগিত থাকবে।’

এদিকে, ইরানের পারস্য উপসাগরীয় সমুদ্রপথ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, তাদের নির্ধারিত রুটের বাইরে চলাচলকারী জাহাজগুলোর নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়া হবে না এবং তারা বিমা বা সংশ্লিষ্ট দায়ের আওতায় থাকবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে সংস্থাটি আরও বলেছে, অননুমোদিত রুটে ভ্রমণের সব দায় জাহাজের মালিক, অপারেটর ও কমান্ডারের থাকবে।#

পার্স টুডে/এস এ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।