ইরান থেকে গ্যাস আমদানি বাড়াবে পাকিস্তান
-
আলি পারভেজ মালিক
পার্সটুডে- পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী জানিয়েছেন, দেশটি ইরান থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলি পারভেজ মালিক লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেন, “ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিবেশীসুলভ। আমি বিশ্বাস করি, আমাদের পারস্পরিক সক্ষমতাকে কাজে লাগানো উচিত।”
তিনি আরও বলেন, বর্তমানে পাকিস্তান প্রতিদিন ইরান থেকে ৪ থেকে ৫ হাজার টন এলপিজি আমদানি করে এবং এখন এই পরিমাণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী জানান, ইরান ও পাকিস্তানের কারিগরি দলগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। পাকিস্তানের জন্য সাশ্রয়ী উপায়ে জ্বালানি চাহিদা ইরানের মাধ্যমে পূরণের চেষ্টা চলছে এবং এ বিষয়ে ইসলামাবাদ সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।#
পার্সটুডে/এস এ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।