শান্তি প্রচেষ্টায় বাধা দিচ্ছে ইসরায়েল: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i161976-শান্তি_প্রচেষ্টায়_বাধা_দিচ্ছে_ইসরায়েল_তুর্কি_পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজা উপত্যকায় শান্তি চুক্তি অর্জনের প্রচেষ্টায় ইসরায়েল বাধা সৃষ্টি করছে।
(last modified 2026-08-06T11:54:22+00:00 )
আগস্ট ০৬, ২০২৬ ১৭:০৩ Asia/Dhaka
  • হাকান ফিদান
    হাকান ফিদান

পার্সটুডে- তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজা উপত্যকায় শান্তি চুক্তি অর্জনের প্রচেষ্টায় ইসরায়েল বাধা সৃষ্টি করছে।

পার্সটুডে জানিয়েছে, তিনি আরও বলেছেন- ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো ইচ্ছা নেই। বরং তারা আন্তর্জাতিক সুযোগ ও সংস্থাগুলোকে নিজেদের অবস্থান প্রচার এবং অবৈধ কৌশল বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তিনি আরও বলেন, দখলদার ইসরায়েল সমঝোতায় পৌঁছানোর পরিবর্তে নিজেদের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের জন্য আলোচনাকে ব্যবহার করছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অধীনে হামাস তার প্রতিশ্রুতি পালন করছে, অথচ ইসরায়েলি কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে এই প্রক্রিয়াকে দুর্বল করে দিচ্ছে।

হাকান ফিদান আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মধ্যস্থতাকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু বিবৃতি দেওয়াই যথেষ্ট নয়; শান্তি চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে কার্যকর ও বাস্তব পদক্ষেপ নিতে হবে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।