মেদভেদেভ: রাশিয়াকে ধ্বংসের চেষ্টার জন্য পশ্চিমা নেতাদের শাস্তি পেতে হবে
https://parstoday.ir/bn/news/world-i162036-মেদভেদেভ_রাশিয়াকে_ধ্বংসের_চেষ্টার_জন্য_পশ্চিমা_নেতাদের_শাস্তি_পেতে_হবে
পার্সটুডে – রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়াকে ধ্বংসের চেষ্টায় সংঘটিত অপরাধের জন্য পশ্চিমা দেশগুলোর নেতাদের শাস্তির মুখোমুখি হতে হবে।
(last modified 2026-08-09T07:42:20+00:00 )
আগস্ট ০৯, ২০২৬ ১৩:১৯ Asia/Dhaka
  • রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।
    রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।

পার্সটুডে – রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়াকে ধ্বংসের চেষ্টায় সংঘটিত অপরাধের জন্য পশ্চিমা দেশগুলোর নেতাদের শাস্তির মুখোমুখি হতে হবে।

মেহের বার্তা সংস্থার বরাতে পার্সটুডে জানিয়েছে, মেদভেদেভ বলেছেন, জেলেনস্কির রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘনিয়ে এসেছে। ইউক্রেনীয়রা যদি নতুন ও বিচক্ষণ নেতৃত্ব খুঁজে নিতে না পারে, তাহলে দেশটি অনিবার্য ধ্বংসের মুখোমুখি হবে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান আরও বলেন, ইউরোপ ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে পারেনি; বরং নিজেরাই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তাঁর অভিযোগ, পশ্চিমা দেশগুলো তাদের ভণ্ডামিপূর্ণ নীতি অব্যাহত রেখেছে এবং সমঝোতা ও মধ্যস্থতার পরিবর্তে সময়সীমা নির্ধারণ ও অস্ত্র সরবরাহের পথ বেছে নিয়েছে। মেদভেদেভের দাবি, পশ্চিমা দেশগুলো যেকোনো উপায়ে রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করছে এবং এ কাজে সাকাশভিলি ও জেলেনস্কির মতো ব্যক্তিদের ব্যবহার করছে।

তিনি আরও বলেন, রাশিয়াকে ধ্বংসের প্রচেষ্টায় সংঘটিত অপরাধের জন্য পশ্চিমা দেশগুলোর নেতাদের শাস্তির মুখোমুখি হতে হবে। তাঁর মতে, রাজনৈতিক সংকট সমাধানের হাতিয়ার হিসেবে পশ্চিমা কূটনীতি তার বিশ্বাসযোগ্যতা পুরোপুরি হারিয়েছে। মেদভেদেভ বলেন, রাশিয়া ‘সম্মিলিত পশ্চিমের’ মতামতকে কোনো গুরুত্ব দেয় না; রাশিয়ার জাতীয় স্বার্থই তাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে।#
 

পার্সটুডে/এমবিএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।