এরদোগান: বর্তমান আঞ্চলিক যুদ্ধের জন্য ইসরায়েল দায়ী
https://parstoday.ir/bn/news/world-i162244-এরদোগান_বর্তমান_আঞ্চলিক_যুদ্ধের_জন্য_ইসরায়েল_দায়ী
পার্সটুডে- তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মূল কারণ ও সূচনাকারী হিসেবে উল্লেখ করেছেন।
(last modified 2026-08-17T05:58:41+00:00 )
আগস্ট ১৭, ২০২৬ ১১:৫৬ Asia/Dhaka
  • তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

পার্সটুডে- তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মূল কারণ ও সূচনাকারী হিসেবে উল্লেখ করেছেন।

ইরানের রাষ্ট্রিয় বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এরদোগান তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা’ প্রতিরক্ষা চুক্তি প্রসঙ্গে বলেন, এই চুক্তি শুধু তিনটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। মিসরসহ অন্যান্য দেশও চাইলে এতে যোগ দিতে পারবে।

তুরস্কের প্রেসিডেন্ট একই সঙ্গে বর্তমান আঞ্চলিক যুদ্ধ শুরুর জন্য ইসরায়েলকে প্রধান দায়ী হিসেবে উল্লেখ করেন এবং সিরিয়ার প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত রাখার ওপর জোর দেন।

ইরানকে ঘিরে যুদ্ধ প্রসঙ্গে এরদোগান বলেন, আঙ্কারা “সম্পূর্ণভাবে” এই অঞ্চলে যুদ্ধের বিরোধী এবং শান্তির পক্ষে অবস্থান করছে।

তিনি আরও বলেন, ইসরায়েলই এই যুদ্ধের প্রধান কারণ ও প্রধান পক্ষ এবং তেল আবিব সবসময় যুদ্ধের পথকে উৎসাহিত করেছে। এরদোগানের মতে, এর ফলে এই অঞ্চলের দেশগুলোকে ব্যাপক মূল্য দিতে হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।