মার্কিন ক্ষেপণাস্ত্র মজুদের অবস্থা সংকটজনক: অ্যাসোসিয়েটেড প্রেস
https://parstoday.ir/bn/news/world-i162586-মার্কিন_ক্ষেপণাস্ত্র_মজুদের_অবস্থা_সংকটজনক_অ্যাসোসিয়েটেড_প্রেস
পার্সটুডে- একটি পশ্চিমা সংবাদমাধ্যম লিখেছে যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুদের, বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের, মজুদ সংকটজনক হয়ে উঠেছে।
(last modified 2026-08-28T11:29:33+00:00 )
আগস্ট ২৮, ২০২৬ ১৪:৪৭ Asia/Dhaka
  • • প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র
    • প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র

পার্সটুডে- একটি পশ্চিমা সংবাদমাধ্যম লিখেছে যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুদের, বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের, মজুদ সংকটজনক হয়ে উঠেছে।

মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইউরোপে নিযুক্ত একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এবং একজন ন্যাটো কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন যে, প্রধানত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে ইউরোপে মার্কিন সামরিক বাহিনী উন্নতমানের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ ‘সংকটজনকের চেয়েও গুরুতর’ ঘাটতির সম্মুখীন হচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন: সবচেয়ে উদ্বেগজনক ঘাটতিটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সম্পর্কিত; এই ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। ন্যাটো কর্মকর্তাও ইউরোপে মার্কিন ও ন্যাটো বাহিনীর কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের স্বল্প মজুদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আরও বলেন: “যদি কোনো সামরিক ঘাঁটি বা বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়, তবে ন্যাটো ইউক্রেনের মতো একই পরিস্থিতিতে পড়তে পারে এবং আক্রান্ত হতে পারে।”

ইউরোপে মার্কিন সামরিক বাহিনীর কাছে যেকোনো সম্ভাব্য ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার মতো পর্যাপ্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ‘নিশ্চিতভাবেই’ নেই এবং একটি একক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বা গতিপথ থেকে বিচ্যুত কোনো রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রেও তাদের সক্ষমতা ‘অত্যন্ত সীমিত’, বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।#

পার্সটুডে/এমআরএইচ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন