জি-২০ সদস্যরা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন
-
• রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলভানভ
পার্সটুডে- যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জি-২০ অর্থমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণকারীরা ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের বৈশ্বিক বাজারের ওপর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই সংঘাতের দ্রুত অবসানের আহ্বান জানিয়েছেন।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলভানভ বলেছেন: নর্থ ক্যারোলাইনায় অনুষ্ঠিত জি-২০ অর্থমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের দ্রুত অবসানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আন্তন সিলভানভ আরও বলেন: বৈঠকে অংশগ্রহণকারীরা জ্বালানির মূল্যবৃদ্ধি এবং চলমান সংঘাতের বৈশ্বিক বাজারের ওপর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং পশ্চিমা দেশগুলোও যুদ্ধ বন্ধের বিষয়টি উত্থাপন করেছে।
রাশিয়ার অর্থমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলা এবং হরমুজ প্রণালীর পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।#
পার্সটুডে/এমআরএইচ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।