‘দায়েশের আঞ্চলিক কমান্ডার হাফিজ সাঈদ খান নিহত’
https://parstoday.ir/bn/news/world-i17023-দায়েশের_আঞ্চলিক_কমান্ডার_হাফিজ_সাঈদ_খান_নিহত’
উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের আঞ্চলিক প্রধান হাফিজ সাঈদ খান সম্প্রতি এক আফগান-মার্কিন যৌথ অভিযানে নিহত হয়েছে বলে জানিয়েছে কাবুল। ইসলামাবাদে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ড. ওমর যাখিলওয়াল আজ (শুক্রবার) হাফিজ সাঈদ খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১২, ২০১৬ ১২:৪৫ Asia/Dhaka
  • হাফিজ সাঈদ খান (ফাইল ছবি)
    হাফিজ সাঈদ খান (ফাইল ছবি)

উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের আঞ্চলিক প্রধান হাফিজ সাঈদ খান সম্প্রতি এক আফগান-মার্কিন যৌথ অভিযানে নিহত হয়েছে বলে জানিয়েছে কাবুল। ইসলামাবাদে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ড. ওমর যাখিলওয়াল আজ (শুক্রবার) হাফিজ সাঈদ খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পাকিস্তানের পেশোয়ার থেকে সম্প্রচারিত টিভি চ্যানেল পশতু মাশরিককে দেয়া এক সাক্ষাৎকারে যাখিলওয়াল বলেন, গত ২৬ জুলাই আফগান সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত এক ড্রোন হামলায় দায়েশের এ নেতা নিহত হন।

কাবুলে একজন আফগান নিরাপত্তা কর্মকর্তাও সাঈদ খানের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আফগান সেনাবাহিনীর ২০১ সেলাব কোরের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ জামান ওয়াজির বলেছেন, ড্রোন হামলায় দায়েশের খোরাসান শাখার কমান্ডার হাফিজ সাঈদসহ অন্তত ২৩ দায়েশ কমান্ডার নিহত হয়েছে।

তবে এ সম্পর্কে দায়েশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি; এমনকি মার্কিন কর্মকর্তারাও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। আফগান নিরাপত্তা কর্মকর্তারা এর আগে দাবি করেছিলেন, ২০১৫ সালের ১১ জুলাই এক মার্কিন ড্রোন হামলায় হাফিজ সাঈদ খান নিহত হয়েছেন। তবে সে খবর পরে মিথ্যা প্রমাণিত হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২