হাইতিতে কলেরা: জাতিসংঘকে দায়মুক্তি দিল মার্কিন আদালত
https://parstoday.ir/bn/news/world-i17599-হাইতিতে_কলেরা_জাতিসংঘকে_দায়মুক্তি_দিল_মার্কিন_আদালত
মার্কিন ফেডারেল আপিল আদালত হাইতিতে মহামারি আকারে কলেরা ছড়িয়ে পড়ার দায় থেকে জাতিসংঘকে দায়মুক্তি দিয়েছে। হাইতিতে কলেরায় ক্ষতিগ্রস্ত ৫০০০ হাজার ব্যক্তির পক্ষ থেকে করা ক্ষতিপূরণের মামলার পরিপ্রেক্ষিতে এ দায়মুক্তি দেয়া হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৯, ২০১৬ ০৯:০০ Asia/Dhaka
  • হাইতিতে কলেরা আক্রান্ত অসহায়ে এক রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে
    হাইতিতে কলেরা আক্রান্ত অসহায়ে এক রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

মার্কিন ফেডারেল আপিল আদালত হাইতিতে মহামারি আকারে কলেরা ছড়িয়ে পড়ার দায় থেকে জাতিসংঘকে দায়মুক্তি দিয়েছে। হাইতিতে কলেরায় ক্ষতিগ্রস্ত ৫০০০ হাজার ব্যক্তির পক্ষ থেকে করা ক্ষতিপূরণের মামলার পরিপ্রেক্ষিতে এ দায়মুক্তি দেয়া হয়।

নিউইয়র্কের সেকেন্ড সার্কিট আপিল আদালত এ দায়মুক্তি দিয়েছে। ২০১৫ সালে হাইতির ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মামলা নাকচ করে দিয়ে মার্কিন নিম্ন আদালতের রায়কে নিশ্চিত করেছে আপিল আদালত।

আপিল বিভাগের বিচারকরা বলেছেন, বাদীপক্ষের সব যুক্তিতর্ক খতিয়ে দেখে তাদের আবেদনের পক্ষে কোনো বক্তব্য খাড়া করা যায় নি।

এর আগেই হাইতিতে কলেরা বিস্তার ঘটানোর ক্ষেত্রে জাতিসংঘের জড়িত থাকার বিষয়টি বিশ্ব সংস্থাটির উপ মুখপাত্র ফারহানা হক স্বীকার করেন। কিন্তু এ সত্ত্বেও মার্কিন আদালত জাতিসংঘকে দায়মুক্তি দেয়।

অবশ্য জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী হাইতিতে কলেরার বিস্তার ঘটিয়েছে বলে যে অভিযোগ তোলা হয়েছে সে বিষয় বহুবছর ধরে নিশ্চুপ ছিল বিশ্ব সংস্থাটি।

২০১০ সালের নভেম্বরে কলেরায় হাইতিতে ৯৩০০’এর বেশি মারা গিয়েছিল। এ ছাড়া, কলেরায় আক্রান্ত হয়েছিল আট লাখের বেশি হাইতিবাসী। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর নেপালি সেনাদের পয়ঃনিষ্কাষণ ব্যবস্থা হাইতির সর্ববৃহৎ নদীর পানিকে দূষিত করলে দেশটিতে মহামারি আকারে কলেরার বিস্তার ঘটে।  সে থেকে হাইতিতে মাঝে মাঝেই কলেরার প্রকোপ ঘটছে। এখন হাইতিকে কলেরা আক্রান্ত দেশ হিসেবে ধরে নেয়া হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৯