ব্রিটেন থেকে নিখোঁজ শত শত শরণার্থী শিশু
ব্রিটেন থেকে গত পাঁচ বছরে ৩৬০ শরণার্থী শিশু নিখোঁজ হয়েছে বলে দেশটির সরকারি তথ্যে স্বীকার করা হয়েছে। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট বলছে, এ সব শিশুকে যৌন কাজে ব্যবহার কিংবা আদম পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়া হয়ে থাকতে পারে বলে দেশটির মানবাধিকার কর্মীরা আশংকা করছেন।
গত পাঁচ বছরে ব্রিটেনে অভিভাবক ছাড়া ৯,২৮৭ শিশু প্রবেশ করেছে। এদের মধ্যে গত পাঁচ বছরে ধরে ৮১ জন নিখোঁজ রয়েছে। এ ছাড়া, চার বছর আগে ৭৭ এবং তিন বছর আগে ৮৭ জন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
মানবাধিকার কর্মী এবং ব্রিটেনের সংসদ সদস্যরা বলছেন, ব্রিটিশ সরকার এ সব শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। অবশ্য ইউরোপীয় দেশগুলো থেকে শরণার্থী শিশু নিখোঁজ হওয়ার ঘটনা নতুন কিছু নয়। জানুয়ারি মাসে ইউরোপোলের প্রধান ব্রিটিশ দৈনিক অবজারভারকে বলেছেন, গোটা ইউরোপ থেকে ১০,০০০ শরণার্থী শিশু নিখোঁজ হয়ে গেছে।#
পার্সটুডে/মূসা রেজা/৫