শ্বেত ভালুকের অবরোধে পড়লেন রাশিয়ার ৫ বিজ্ঞানী
https://parstoday.ir/bn/news/world-i20173-শ্বেত_ভালুকের_অবরোধে_পড়লেন_রাশিয়ার_৫_বিজ্ঞানী
রাশিয়ার পাঁচ বিজ্ঞানীকে দুই সপ্তাহ অবরোধ করে রেখেছিল ১০ পূর্ণবয়সী শ্বেত ভালুক। আর্কটিকের দূরবর্তী দ্বীপ ট্রোইনোই’এ গত মাসে এ ঘটনা ঘটেছিল। আর্কটিকে আবহাওয়া সংক্রান্ত গবেষণায় জড়িত রয়েছেন এ সব বিজ্ঞানী।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৬ ০৪:৪৩ Asia/Dhaka
  • শ্বেত ভালুকের অবরোধে পড়লেন রাশিয়ার ৫ বিজ্ঞানী

রাশিয়ার পাঁচ বিজ্ঞানীকে দুই সপ্তাহ অবরোধ করে রেখেছিল ১০ পূর্ণবয়সী শ্বেত ভালুক। আর্কটিকের দূরবর্তী দ্বীপ ট্রোইনোই’এ গত মাসে এ ঘটনা ঘটেছিল। আর্কটিকে আবহাওয়া সংক্রান্ত গবেষণায় জড়িত রয়েছেন এ সব বিজ্ঞানী।

ভালুকের অবরোধের মুখে নিজদের আবহাওয়া কেন্দ্র থেকে বের হতে পারেন নি বিজ্ঞানীরা। রাশিয়ার আইনে শ্বেত ভালুক হত্যা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। উপায়হীন বিজ্ঞানীরা আবহাওয়া কেন্দ্রের ভেতর গাদাগাদি হয়ে দিন  কাটাতে বাধ্য হয়। একটি ভালুক আবহাওয়া কেন্দ্রের জানালার নিচে অবস্থান নেয়ায় বিজ্ঞানীদের বের হওয়ার আর কোনো উপায় ছিল না।

ভালুকের দল কেন্দ্রটির একটি কুকুরকে মেরে খেয়ে ফেলে। ভীত বিজ্ঞানীরা ভালুক তাড়ানোর জন্য ফ্লেয়ার ব্যবহার করে। তারা রাবার বুলেটও ব্যবহার করেছিলেন। তাতে কোনো কাজ হয় নি। এদিকে আবহাওয়া কেন্দ্রে মজুদ ফ্লেয়ার ফুরিয়ে যাওয়ায় পুরোপুরি অসহায় অবস্থায় পড়েন বিজ্ঞানীরা। শেষ পর্যন্ত,  শ্বেত ভালুকের হাতে ঘেরাও বিজ্ঞানীরা আবহাওয়া সংক্রান্ত বেশ কিছু গবেষণা বাদ দিতে বাধ্য হয়েছেন।

রুশ কর্তৃপক্ষ ভালুক তাড়াবার উপযোগী নতুন ফ্লেয়ারসহ রসদবাহী জাহাজ দ্বীপটির উদ্দেশ্য পাঠিয়েছে। আবহাওয়া কেন্দ্রটির জন্য একাধিক কুকুরও পাঠানো হয়েছে। আগামী এক মাসের মধ্যে এ জাহাজ পৌঁছাবে বলে জানানো হয়েছে। 

অবশ্য নভেম্বরে ওই এলাকার পানি জমে বরফ হয়ে যাবে এবং সে সময়ে ভালুকরা খাবারের খোঁজে দ্বীপ ছেড়ে চলে যাবে।#

পার্সটুডে/মূসা রেজা/১৫